বগুড়া ব্যুরো ও গাবতলী প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৩, ১০:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ

টাকা আদায়ে গৃহবধূকে নির্যাতন লজ্জায় স্বামীর ‘আত্মহত্যা’

টাকা আদায়ে গৃহবধূকে নির্যাতন লজ্জায় স্বামীর ‘আত্মহত্যা’

বগুড়ার গাবতলীতে গৃহবধূকে মধ্যরাত পর্যন্ত বাঁশঝাড়ে বেঁধে রেখে টাকা আদায় করেছে এক দাদন ব্যবসায়ী ও তার সহযোগীরা। এ ঘটনায় লোকলজ্জা ও ক্ষোভে ওই গৃহবধূর দিনমজুর স্বামী আব্দুল মালেক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মহিষাবান ইউনিয়নের পার রানীরপাড়ায় এ ঘটনা ঘটে। গতকাল রোববার মালেকের স্ত্রী রিমা বেগম দাদন ব্যবসায়ী গোলজার রহমান ও তার সহযোগীদের নামে থানায় মামলা করেন। পুলিশ গোলজারকে গ্রেপ্তার করেছে।

এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারিতে রিমা বেগম গোলজারের কাছ থেকে ৩৬ হাজার টাকা ধার নেন। টাকা নেওয়ার সময় দেড় ভরি ওজনের স্বর্ণালংকার, চেক বইয়ের দুটি পাতা ও ভোটার আইডি কার্ডের ফটোকপি বন্ধক রাখেন। চার মাসের ব্যবধানে সেই টাকা সুদাসলে লক্ষাধিক হয়েছে দাবি করে পরিশোধের জন্য চাপ দিচ্ছিলেন গোলজার।

এলাকাবাসী জানান, গোলজারের চাপের কারণে টাকার ব্যবস্থা করতে রিমা গত শনিবার উঞ্চুরখী গ্রামে বাবার বাড়ি যাওয়ার জন্য বের হন। পথে গোলজার ও তার কয়েক সহযোগী রিমাকে রাস্তায় একা পেয়ে ধাওয়া করে। রিমা দৌড়ে একটি বাড়িতে আশ্রয় নেন। সেই বাড়ি থেকে ধরে নিয়ে বাঁশঝাড়ে বেঁধে রাখে আসামিরা। এরপর মালেককে টাকা দিয়ে স্ত্রীকে ছাড়িয়ে নিতে বলে। না হলে তার স্ত্রীকে দিয়ে অনৈতিক কাজ করিয়ে টাকা আদায় করার হুমকি দেয়। রিমাকে বেঁধে রাখার বিষয়টি তার বাবার বাড়ির লোকজন জানতে পেরে রাত ২টার দিকে ৭৫ হাজার টাকা দিয়ে তারা মেয়েকে ছাড়িয়ে নিয়ে যান।

স্থানীয়রা জানান, স্ত্রীকে বেঁধে রেখে অপমান করায় লজ্জা ও ক্ষোভে ওই রাতেই মালেক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। রোববার সকালে ঘটনা জানাজানি হলে গ্রামবাসী গোলজার ও তার সহযোগীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

গাবতলী থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, রিমা বেগম মামলা করেছেন। আসামি গোলজার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

আলোচনার মাধ্যমে জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল

অযত্ন-অবহেলায় ফুলবাড়ীর শতবর্ষী সুরেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি

ইয়ামাল ভক্তদের জন্য বড় ‘সুখবর’ দিল স্পেন

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

ইরানে প্রবেশ করা যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত

নাসির উদ্দিনের সঙ্গে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির সাক্ষাৎ

ডিবি পুলিশের অভিযানে ভেজাল ওষুধ কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩

সন্ধ্যার মধ্যে ব্যাপক ঝড়, বজ্রবৃষ্টির পূর্বাভাস

নানা আয়োজনে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদকে স্মরণ

১০

আজ আইসক্রিম দিবস, যেভাবে উদযাপন করবেন

১১

আরব আমিরাতে ট্রেন ভ্রমণে যাত্রীরা পাবেন নতুন সুবিধা

১২

ওমানে ভারতীয় নারীকে নির্যাতন, ভিডিও বার্তায় দেশে ফিরতে আকুতি

১৩

প্রেমের টানে কসবায় চীনা যুবক

১৪

ফাইনালের আগেই বড় সুখবর পেলেন আলভারেজ

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ / তদন্তে ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে, ২১ জুলাই হতে পারে চার্জ দাখিল

১৬

বাউফলে আমন বীজতলা নিমজ্জিত, কৃষকের স্বপ্নভঙ্গ

১৭

কৃষক খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৮

ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে না থাকার আহ্বান জেলা প্রশাসনের

১৯

গুঞ্জনের মধ্যেই ছবি প্রকাশ, আলোচনায় পূজা

২০
X