কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ০৫:৪০ পিএম
প্রিন্ট সংস্করণ

যে ৬ দেশের মানুষ বেশি বাস্তুচ্যুত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিরিয়া

সিরিয়ায় ১২ বছর ধরে চলা সংঘাতে ৬৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে তুরস্কে আশ্রয় নিয়েছে ৩৬ লাখ মানুষ। এ ছাড়া লেবানন, জর্ডান এবং ইরাকেও অনেকে আশ্রয় নিয়েছে।

ইউক্রেন

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার সামরিক বাহিনী অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের ৫৭ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে অনেকে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। অনেকে নিজ দেশের মধ্যে অন্য এলাকায় চলে গেছে।

আফগানিস্তান

বছরের পর বছর ধরে চলা যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ৫৭ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছে। তারা প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। এর মধ্যে পাকিস্তানে আশ্রয় নিয়েছে ১৩ লাখ আফগান। তাদের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের উদ্বাস্তু রয়েছে, যারা কখনো নিজ দেশে যায়নি।

ভেনেজুয়েলা

অনেক বছর ধরে চলা অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার কারণে ভেনেজুয়েলার বিপুলসংখ্যক মানুষ দেশটি ছেড়ে চলে গেছে। মূলত ২০১৪ সাল থেকে নাগরিকরা দেশটি ছেড়ে চলে যাওয়া শুরু করে। এ পর্যন্ত ৫৪ লাখ মানুষ ভেনেজুয়েলা ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে।

দক্ষিণ সুদান

গোষ্ঠীগত দ্বন্দ্ব এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দক্ষিণ সুদানের ২২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই প্রতিবেশী ডিআর কঙ্গো, ইথিওপিয়া, কেনিয়া, সুদান ও উগান্ডায় আশ্রয় নিয়েছে।

মিয়ানমার

জাতিগত সংঘাতের কারণে মিয়ানমারে ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিশেষ করে ২০১৭ সালে দেশটির রাখাইন রাজ্যে সেনাবাহিনীর হামলা থেকে বাঁচতে লাখ লাখ মানুষ প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে বাংলাদেশের কক্সবাজারের ২২টি ক্যাম্পে ৯ লাখ ১৮ হাজার রোহিঙ্গা রয়েছে। এর মধ্যে অধিকাংশই শিশু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১১

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১২

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৩

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৪

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৫

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৬

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৭

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১৯

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

২০
X