কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ জুন ২০২৫, ১০:২১ এএম
প্রিন্ট সংস্করণ

কবর জিয়ারতের নিয়ম

কবর জিয়ারতের নিয়ম

কবর জিয়ারত করা একটি সুন্নত আমল। এতে অন্তর নরম হয়, চোখ অশ্রুসিক্ত হয় এবং মৃত্যু ও আখেরাতের কথা স্মরণ হয়। আল্লাহর রাসুল ও সাহাবায়ে কেরাম নিয়মিত কবর জিয়ারত করতেন। আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘তোমরা কবর জিয়ারত করো। কেননা তা দুনিয়াবিমুখতা এনে দেয় এবং আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয়।’ (ইবনে মাজা: ১৫৭১)। কবরস্থানে গেলে প্রথমে কবর জিয়ারতের দোয়া পড়া। এরপর কবরবাসীর ইসালে সওয়াবের নিয়তে কিছু দরুদ শরিফ, সুরা ইত্যাদি পড়া। মাইয়েতের মাগফিরাতের জন্য দোয়া করা। পবিত্র হাদিসে যেমন কবর জিয়ারতের ক্ষেত্রে কিছু সুরার বিশেষ ফজিলত উল্লেখ করা হয়েছে, তেমনি দরুদ শরিফেরও ফজিলত এসেছে। তাই দরুদ শরিফ, সুরা ফাতিহা, আয়াতুল কুরসি, সুরা ইখলাস ও যেসব সুরা সহজ মনে হয়, সেগুলো পড়ে ইসালে সওয়াব করা। অনেককে দেখা যায় যে, দোয়া করার সময় কবরের দিকে ফিরেই দোয়া করেন। আবার অনেক লোককে দেখা যায় কেবলামুখী হয়ে দোয়া করেন। কবরের দিকে ফিরে দুই হাত তুলে দোয়া করা ঠিক নয়। সালাম-দরুদ পেশ করা হলে কবর থেকে একটু ঘুরে কিবলামুখী হয়ে দোয়া করা উত্তম। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, আবদুল্লাহ যুলবিজাদাইন (রা.)-এর দাফনের ঘটনায় তিনি বলেন, আমি রাসুল (সা.)-কে আবদুল্লাহ যুলবিজাদাইনের কবরে দেখেছি, যখন তিনি তার দাফন থেকে ফারেগ হলেন, দুই হাত তুলে কেবলামুখী হয়ে তার জন্য দোয়া করেন, হে আল্লাহ! আমি তার ওপর সন্তুষ্ট, আপনিও তার ওপর সন্তুষ্ট হয়ে যান...।’ (মুসনাদে বাজ্জার, হাদিস: ১৭০৬; ফাতহুল বারি: ১১/১৪৮; ফাতাওয়া হিন্দিয়া: ৫/৩৫০)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১০

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১১

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১২

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৩

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৪

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৫

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৬

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৭

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১৮

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৯

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

২০
X