ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৭:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

নাটকের নাম ‘কে সত্যি কে মিথ্যা’

নাটকের নাম ‘কে সত্যি কে মিথ্যা’

৬ অক্টোবর হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন। কিন্তু তার আগেই প্রতিদিনই নতুন নতুন নাটকীয়তার দেখা মিলছে। সর্বশেষ নাটকীয়তা দেখা গেল ঢাকা লিগের অর্ধেকের বেশি ক্লাবের এক জোট হয়ে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত। তবে প্রতিদিনই সবার কথায় যে নাটকীয়তার আভাস মিলছিল, সেটা একটা নাম দিলেন বিসিবির সাবেক পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তার মতে, এই নাটকের নাম ‘কে সত্যি কে মিথ্যা’!

বিসিবি নির্বাচন ঘিরে শুরু থেকেই নানা রকম তথ্য পাওয়া যাচ্ছে। কেউ বর্তমান বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের পক্ষে তো কেউ বিপক্ষে। আবার ক্লাব সংগঠকদের মধ্যেও বিভাজন দেখা গেছে কয়েকবার। তপশিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচনী প্রক্রিয়াতেও নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনে কাউন্সিলর না হলেও বিভিন্ন মাধ্যম থেকে খোঁজখবর পাচ্ছেন বিসিবির সাবেক পরিচালক সুজন। সর্বশেষ বোর্ডে প্রায় সাড়ে তিন বছর ছিলেন তিনি। তার মতে, এবারের নির্বাচনী বিতর্ক আগের সবকিছুকেই ছাড়িয়ে গেছে। সুজন বলেছেন, ‘ক্রিকেট বোর্ডের নির্বাচন এর আগেও হয়েছে। নিশ্চিতভাবে সবই ঠিক আছে। অনেক কথা হয়, আগের বছরের নির্বাচনগুলোকে নিয়েও। কিন্তু সবকিছু ছাপিয়ে গেছে এ বছরের নির্বাচন।’

এবারের নির্বাচনের বিতর্কের শুরু কাউন্সিলর তালিকা ঘিরেই। তিন দফায় মেয়াদ বৃদ্ধি করে জেলা, বিভাগ ও ক্লাবগুলো থেকে কাউন্সিলরের নাম নেয় বিসিবি। তবে শেষ দফায় বিসিবি প্রেসিডেন্ট স্বাক্ষরিত চিঠিতে ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় কমিশনকে নির্দেশনা দিয়ে কাউন্সিলর তালিকা পরিবর্তন করা হয়েছিল। শুধু তাই নয়, নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর নাম জমা দিয়েও কাউন্সিলর হয়েছেন বিসিবির সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদ। বেশ কয়েকটি জেলার ক্ষেত্রেও দেখা গেছে নির্ধারিত সময়ের ২৪ ঘণ্টা পর নাম জমা পড়তে। পুরো প্রক্রিয়া আরও সুন্দর হতে পারত বলে মনে করেন সুজন, ‘বাবু ভাই (রফিকুল ইসলাম) কিংবা মাসুদ ভাই (মাসুদউজ্জামান) বলছিলেন, যে ১৭ তারিখে শেষ তারিখ যেটা ছিল, তারপর এখানে কাউন্সিলরদের নাম চলে এলো। তারপর বিসিবির প্রেসিডেন্ট এটা (স্বাক্ষর করা) এখতিয়ারভুক্ত নাকি? এবং এখতিয়ারভুক্ত যদি হয়েও থাকে, সেটা ১৭ তারিখের পরে কেন চিঠি যাবে! সে চিঠিটা তো আগে যেতে পারত।’ এমন প্রশ্ন তোলেন তিনি।

নির্বাচন ঘিরে বিদ্যমান নাটকীয়তাগুলোর একটা নাম দিয়ে তিনি বলেন, ‘ক্লাব ক্রিকেটে যে ১৫টা ক্লাবের কথা বলা হচ্ছে যে, ১৫টা ক্লাবকে বাদ দেওয়া হলো; আবার নেওয়া হলো—এগুলো মানে কী বলব? এটা নাটক বলতে পারি। আমি মনে করি যে, এখানে এখন যে সবাই বলছিলেন, একটা নাটক হয়েছে। নাটকের নাম কিন্তু কেউ বলেনি। নাটকের নামটা হচ্ছে মনে হচ্ছে, কে সত্যি কে মিথ্যা। এখন কে সত্যি কথা বলতেছে, কে মিথ্যা কথা বলতেছে—এটা তো জানা আমাদের কারোরই পক্ষে সম্ভব নয়।’ তবে ক্রিকেটের স্বার্থে ক্লাব কাউন্সিলরদের স্বার্থ রক্ষা প্রয়োজন বলে মনে করেন তিনি। কেননা, দেশের ক্রিকেটে প্রথম শ্রেণি ও জাতীয় দল মিলিয়ে ৮০ জনের মতো ক্রিকেটারের বেতন-ভাতার দায়িত্ব ক্রিকেট বোর্ডের। কিন্তু এর বাইরেও কয়েক হাজার ক্রিকেটার থাকেন, যাদের পারিশ্রমিক জোগান দেয় ক্লাবগুলো। ভোটার হতে না পারলে তারা কেন বিনিয়োগ করবে সে প্রশ্ন টেনে সুজন বলেন, ‘তার পরও এখানে যারা আসছে শুধু ক্লাবের জন্য, নিজের স্বার্থের জন্য নয়। আপনাদের এটা মনে রাখতে হবে, সবার আগে ক্রিকেট, সবার আগে ক্লাব, সবার আগে বাংলাদেশ। যদি এটা আমরা ভুলে যাই, তাহলে আমরা এভাবে বারবার পিছিয়ে যাবো।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X