সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

সাভারের আশুলিয়ায় পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং লিমিটেডে আগুন। ছবি : কালবেলা
সাভারের আশুলিয়ায় পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং লিমিটেডে আগুন। ছবি : কালবেলা

সাভারের আশুলিয়ায় পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং লিমিটেড নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের টানা চার ঘণ্টার নিরলস চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার (০৬ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১২টা ১৯ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ১২টা ৩৮ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। পরে সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে যুক্ত হন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিকেল ৪টা ৭ মিনিটে সম্পূর্ণভাবে নির্বাপণ করা সম্ভব হয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিস জোন-৪ এর উপপরিচালক আলাউদ্দিন বলেন, ‘আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার ভেতরের কোনো যান্ত্রিক ত্রুটি বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে কারখানার বিভিন্ন অংশ ও মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে কারখানার কর্মী, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা ঘটনাস্থলে ভিড় করেন। আগুনে ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করেছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X