স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১১:১১ এএম
প্রিন্ট সংস্করণ

জয়ের ধারায় স্পেন-পর্তুগাল এবার আশায় ইতালি

জয়ের ধারায় স্পেন-পর্তুগাল এবার আশায় ইতালি

চারবার বিশ্বকাপ জিতেছে ইতালি। শেষ দুই বিশ্বকাপে তারা খেলতে পারেনি। এবারও পারবে কি না সময় বলবে। তবে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা নিয়ে সংশয় থাকলেও অন্তত বাছাইয়ের প্লে-অফে খেলার সম্ভাবনা টিকিয়ে রেখেছে তারা। শনিবার রাতে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এস্তোনিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ইতালি। গ্রুপ আইয়ে ৫ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। ছয় ম্যাচের সবকটিতে জিতে শীর্ষে থাকা নরওয়ের পয়েন্ট ১৮।

বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপিয়ান অঞ্চলের খেলায় এস্তোনিয়ার বিপক্ষে শুরু থেকেই দাপট দেখাচ্ছিল ইতালি। ম্যাচের চতুর্থ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন মোইজ কিন। ৩৮তম মিনিটে ব্যবধান ২-০ করেন মাতেও রেতেগি। ৭৪তম মিনিটে ফ্রানেচেস্কো পিও এস্পোজিতো গোল করে ৩-০ করেন। ৭৬ মিনিটে একটি গোল শোধ করে এস্তোনিয়া। শনিবার রাতের আরেক ম্যাচে ইসরায়েলকে ৫-০ গোলে উড়িয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নরওয়ে। ইতালির জয়ের পর কোচ জেন্নারো গাত্তুসো বলেন, ‘ইতিবাচক অনেক কিছুই আছে। নিজেদের পথেই ছুটতে হবে আমাদের। নরওয়ে বা ইসরাইল নিয়ে ভাবছি না আমরা। আমরা জানি আমাদের কী করতে হবে এবং ভালো যা কিছু করেছি, সেসবকে আলিঙ্গন করেই আমরা ছুটতে চাই।’

ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের অন্য গ্রুপগুলোর খেলায় জয় পেয়েছে স্পেন এবং পর্তুগাল। জর্জিয়াকে শনিবার ২-০ গোলে হারায় স্পেন। জয়ের ফলে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পথে অনেকটা এগিয়ে গেল লুইস দে লা ফুয়েন্তের দল। স্পেনের হয়ে গোল দুটি করেন ইয়েরেমি পিনো ও মিকেল ওইয়ারসাবাল। বাছাই পর্বে স্পেন এখনো গোল হজম করেনি। তিন ম্যাচ জয়ে তাদের পয়েন্ট ৯। প্রথমার্ধের ২৪ মিনিটে প্রথম গোল পায় স্পেন। তারা ২-০ করে ৬৪ মিনিটে। তিন ম্যাচে প্রতিপক্ষকে ১১ গোল দিলেও কোনো গোল হজম করেনি স্পেন। স্পেনের ‘ইস্পাত কঠিন’ রক্ষণভাগ নিয়ে খুশি রাইট-ব্যাক পেদ্রো পোরো। তিনি বলেছেন, ‘জিততে পেরে আমরা খুব খুশি। দল আজ সব দিক থেকেই ভালো খেলেছে। ওদের পাল্টা আক্রমণগুলো রুখতে হয়েছে এবং আমরা সেটা বেশ ভালোভাবেই করেছি। রক্ষণভাগের পারফরম্যান্স ছিল চমৎকার। টানা তৃতীয় ম্যাচে কোনো গোল হজম করিনি, যা আত্মবিশ্বাস তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ। মঙ্গলবার আরেকটা কঠিন ম্যাচ আছে।’ মঙ্গলবার বুলগেরিয়ার মুখোমুখি হবে স্পেন।

ক্রিশ্চিয়ানো রোনালদো স্পটকিক থেকে গোল করতে না পারলেও শেষ মুহূর্তের নাটকীয় গোলে জয় পেয়েছে পর্তুগাল। লিসবনে শনিবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জিতেছে তারা। টানা তিন জয়ে বিশ্বকাপের টিকিট পাওয়ার পথে এগিয়ে আছে দলটি। যোগ করা সময়ের প্রথম মিনিটে পর্তুগালের একমাত্র গোলটি করেন রুবেন নেভাস। তবে অনেক সুযোগ নষ্ট না করলে পর্তুগাল বড় ব্যবধানে জিততে পারত। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্রায় ৭০ শতাংশ সময় বল পায়ে রেখেছিল তারা। সহজ সুযোগ নষ্ট করেন রোনালদো। তিন ম্যাচের সবগুলো জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে পর্তুগাল। দ্বিতীয় স্থানে থাকা হাঙ্গেরির পয়েন্ট ৪। পরের ম্যাচে বুধবার ঘরের মাঠেই হাঙ্গেরির বিপক্ষে খেলবে পর্তুগাল।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

১০

রহস্যময় পাকিস্তান সফরে নাজনীন নীহা

১১

ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা স্থাপনের পরিকল্পনা

১২

নিজের চরকায় তেল দাও, কেন? কাদের ইঙ্গিত করলেন নেইমার

১৩

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

১৪

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

১৫

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

১৬

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

১৭

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

১৮

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৯

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

২০
X