কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১০:৫৪ এএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১১:০১ এএম
অনলাইন সংস্করণ

‘নির্বাচনে কারচুপি করলে কে গ্রহণ করবে’

চাকসু নির্বাচনে ছাত্রদলের জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন। ছবি : সংগৃহীত
চাকসু নির্বাচনে ছাত্রদলের জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন। ছবি : সংগৃহীত

চাকসু নির্বাচনে ছাত্রদলের জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন বলেছেন, আমরা অবশ্যই নির্বাচন কারচুপিটা ঠেকাব, ইনশাআল্লাহ। আমরা মাঠে আছি, সর্বোচ্চ চেষ্টা করব। বউ পরকীয়া করলে স্বামী গ্রহণ করবে না, নির্বাচনে কারচুপি করলে কে গ্রহণ করবে?

বুধবার (১৫ অক্টোবর) সকালে ভোটকেন্দ্রের সামনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

শাফায়েত হোসেন বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনে মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি—নির্বাচনের পরে ব্যালট পেপারের কিছু ইস্যু এসেছে। আমরা আশা করছি, চবি প্রশাসন এ ধরনের কোনো ঘটনা ঘটাবে না।

তিনি বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট। তবে এটা কতক্ষণ টিকিয়ে রাখতে পারবে সেটা প্রশ্ন। কারণ আমাদের ক্যাম্পাসের একটা ঐতিহ্য আছে, কোনো একটা ঘটনা বা প্রোগ্রামে প্রথমে নিরাপত্তা ব্যবস্থা খুব জোরদার থাকে। কিন্তু পরে আর নিরাপত্তা ব্যবস্থা থাকে না।

তিনি আরও বলেন, ভোটার উপস্থিতি বড় চিন্তার বিষয়। শহরের অনেক শিক্ষার্থী আসবে কি না দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩৫ থেকে ৪০টা নাকি বাস দিয়েছে, তবে এগুলো পর্যাপ্ত নয়।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৬ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। অন্যদিকে ১৪টি হল ও একটি হোস্টেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন। তাদের মধ্যে নারী মাত্র ৪৭ জন। প্রতিটি হলে রয়েছে ১৪টি করে পদ। নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫১৮ জন। এদিন বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে ওএমআর পদ্ধতিতে গণনা শুরু হবে। হল সংসদের ফল ভোটকেন্দ্রেই ঘোষণা করা হবে। আর কেন্দ্রীয় সংসদের ফল ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১০

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১১

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১২

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৩

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৪

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৫

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৬

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

১৭

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৮

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৯

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

২০
X