স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১০:১৯ এএম
অনলাইন সংস্করণ

ওয়ানডে র‌্যাংকিংয়ে সোবহানা-ফাহিমার উন্নতি

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ‍ছবি : সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে নারীদের আইসিসি র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের ব্যাটার সোবহানা মোস্তারি ও বোলার ফাহিমা খাতুনের। অবনতি হয়েছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হকের। ওয়ানডে ফরম্যাটে নারীদের র‌্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদ মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশ করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে লিগ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে ৬০ রানের দারুণ ইনিংস খেলেন সোবহানা। তবে পরের দুই ম্যাচে ভালো করতে পারেননি তিনি। তারপরও ১৫ ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ের ৭০তম স্থানে উঠেছেন সোবহানা।

বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি জ্যোতি। গত তিন ম্যাচে ৩৬ রান করেছেন তিনি। ৯ ধাপ পিছিয়ে ৩৬তম স্থানে নেমে গেছেন টাইগ্রেস দলনেতা। ব্যাট হাতে ব্যর্থ ফারজানা হকও। শেষ তিন ম্যাচে ৩৩ রান করায় ৭ ধাপ অবনতিতে ৩৯তম স্থানে আছেন ফারজানা।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৪ রান করায় সাত ধাপ এগিয়ে ৯২তম স্থানে উঠেছেন ফাহিমা। বোলার হিসেবে ৩ ম্যাচে ৫ উইকেট শিকার করে ১৮ ধাপ এগিয়ে ২৭তম স্থানে জায়গায় করে নিয়েছেন ফাহিমা। তিন ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠেছেন লেগ স্পিনার রাবেয়া খান।

বাংলাদেশ বোলারদের মধ্যে সবার ওপরে আছেন স্পিনার নাহিদা আক্তার। শেষ ৩ ম্যাচে ৩ উইকেট নিয়েও দুই ধাপ পিছিয়ে ১১তম স্থানে আছেন তিনি। এ ছাড়া অলরাউন্ডার র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে ফাহিমা ও রাবেয়ার। ২৩ ধাপ এগিয়ে ২৬তম স্থানে রাবেয়া এবং ১৫ ধাপ এগিয়ে ২৭ তম স্থানে আছেন ফাহিমা।

ব্যাটারদের তালিকায় ভারতের স্মৃতি মান্ধানা, বোলারদের তালিকায় ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন এবং অলরাউন্ডারদের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার র‌্যাংকিংয়ের শীর্ষেস্থানে অবস্থান করছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১০

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১১

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১২

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৩

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৪

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৬

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৭

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৮

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

২০
X