ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৯:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ ও ক্যাবরেরার টিকে থাকার লড়াই

বাংলাদেশ ও ক্যাবরেরার টিকে থাকার লড়াই

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকতে হলে জয়ই একমাত্র বিকল্প—হংকং চায়নার বিপক্ষে পূর্ণ পয়েন্ট ছাড়া কিছু ভাবছেন না বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা। সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচ বাংলাদেশ কোচের জন্যও টিকে থাকার লড়াই!

ঢাকায় সাত গোলের পাগলাটে ম্যাচ হারতে হয়েছে ৪-৩ ব্যবধানে। এ হারের পর ‘ক্যাবরেরা হটাও’ স্লোগান জোড়ালো হচ্ছে। একই সঙ্গে ওই হার বাংলাদেশকে ‘সি’ গ্রুপের তলানিতে ঠেলে দিয়েছে। ওই অবস্থা থেকে সম্ভাবনা বাঁচিয়ে রাখার একমাত্র পথ জয়। যাকে হাভিয়ের ক্যাবরেরা দেয়ালবন্দি অবস্থা থেকে মুক্তির একমাত্র করণীয় হিসেবে উল্লেখ করলেন। ৪১ বছর বয়সী স্প্যানিশ এ কোচের কথায়, ‘আমি মনে করি, আমরা দল হিসেবে এমন জায়গায় পৌঁছে গেছি, সেখান থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে দেয়াল ভেঙে ফেলা। সেটা করতে পারলেই আমরা পরবর্তী স্তরে পৌঁছাতে পারব।’

ম্যাচের আগে নিজ দল সম্পর্কে বাংলাদেশ কোচ বলেছেন, ‘বর্তমান দল এবং ফুটবলারদের বিশেষত্ব হচ্ছে—উদ্যম, আগ্রাসন, প্রতিযোগিতামূলক মানসিকতা। এটিই বর্তমান দলটার দর্শন বা পরিচয়।’ ঢাকার ম্যাচে শেষদিকে হজম করা গোলের কারণে হারতে হয়েছে। সে গোলে অনেকে দায় দেখছেন গোলরক্ষক মিতুল মারমা। এ প্রসঙ্গে বাংলাদেশ কোচ বলেছেন, ‘নৈপুণ্যের দিক থেকে আমার দৃষ্টিতে মিতুল সেরা ছিল। আপনি কোন দিক থেকে দেখছেন তার ওপর নির্ভর করে বিষয়টা। সে খুবই নির্ভরযোগ্য এবং ধারাবাহিক, বিশেষ করে আক্রমণে সাহায্য করার ক্ষেত্রে। আমাদের জন্য সে একজন অতিরিক্ত খেলোয়াড়ের মতো। গোলপোস্টে সে সবসময় নিরাপদ। আমরা মিতুল মারমার নৈপুণ্য এবং মান নিয়ে পুরোপুরি আত্মবিশ্বাসী।’

ঢাকা ম্যাচের একাদশ নির্বাচন নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। সামিত সোম, জামাল ভূঁইয়া, ফাহমিদুল ইসলাম এবং জায়ান আহেমদ বদলি খেলোয়াড় হিসেবে মাঠে

আসার পর ম্যাচের দৃশ্যপট বদলে গেছে। তাদের একাদশে রাখার দাবি ক্রমেই জোড়ালো হচ্ছে। এ নিয়ে অধিনায়ক জামাল ভূঁইয়া কথাও বলেছেন। গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনেও এ প্রসঙ্গে জামাল ভূঁইয়ার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। জবাবে অভিজ্ঞ এ মিডফিল্ডার বলেছেন, ‘কে খেলবেন, কে খেলবেন না—এটা কোচদের সিদ্ধান্ত। স্কোয়াডে ২৩ জন খেলোয়াড় আছে, সবাই খেলতে চান। দিন শেষে সিদ্ধান্ত কোচেরই। অবশ্যই আমার আলাদা মতামত আছে, সেটা আমি এখানে বলব না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের ভাসমান কারাগারে ৭২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

যুবদল নেতা বহিষ্কার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১০

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১১

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১২

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

১৩

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১৪

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১৫

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৬

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১৭

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১৮

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

২০
X