ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

লিগ বয়কটে অটল ৪৪ ক্লাব

লিগ বয়কটে অটল ৪৪ ক্লাব

ক্লাব ক্রিকেটের ভবিষ্যৎ ঘিরে সৃষ্ট অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। ৭৬টি ক্লাবের মধ্যে ৪৪টিই আসন্ন ঢাকা লিগের কোনো পর্যায়ের টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল থাকার কথা আরও একবার নিশ্চিত করেছে। এতে অবশিষ্ট ৩২টি ক্লাবকে নিয়েই প্রিমিয়ার বিভাগ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ টুর্নামেন্ট আয়োজন করতে হবে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসকে (সিসিডিএম)। অন্যথায় এ বছর ঢাকা লিগের সব টুর্নামেন্টই বাতিল করতে পারে সিসিডিএমকে। গতকাল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে লিগ বয়কটের সিদ্ধান্তে অটল থাকার কথা নিশ্চিত করেছেন ক্লাব ক্রিকেট অর্গানাইজাররা।

বিসিবির নির্বাচন অবৈধ, বর্তমান বোর্ড অবৈধ—এমন অনেক দাবি সামনে এনে আসন্ন ঢাকা লিগ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয় ঢাকার বেশিরভাগ ক্লাব। তার পরও লিগ শুরুর তৎপরতা দেখা যায় সিসিডিএমের। আগামী ১১ ডিসেম্বর থেকে প্রথম বিভাগ ক্রিকেট লিগ দিয়ে মৌসুম শুরুর পরিকল্পনা তাদের। তবে সেই লিগে অংশ নিচ্ছে না ৪৪টি ক্লাব। যদিও কদিন আগেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন, মোহামেডান লিগ খেলার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। তবে এমন তথ্য সত্য নয় জানিয়ে মোহামেডান ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদ বলেন, ‘আমাদের (মোহামেডান) অবস্থান পরিষ্কার। আমরা সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছি। আমরা জানিয়ে দিয়েছি, মোহামেডানের অবস্থানটা (লিগে অংশ না নেওয়ার কথা)। এরপর উনি (বুলবুল) কী করেছেন কী করেননি, এটা আসলে আমাদের বিষয় নয়। আমরা আমাদের অবস্থানে অনড় আছি। লিগে অংশ না নেওয়ার যে ঘোষণা দিয়েছিলাম, সে সিদ্ধান্তেই আছি। মোহামেডান সব সময় ৪৫ (মূলত ৪৪) ক্লাবের পাশে আছে, থাকবে।’

বিসিবির পক্ষ থেকে লিগ শুরুর কথা বলা হলেও ক্লাবগুলো সেটাতে অংশ নিচ্ছে না। তাদের মধ্যে একতা আছে জানিয়ে আবাহনীর পরিচালক শেখ বশির আল মামুন বলেন, ‘আমরা খেলার পক্ষের লোক। বোর্ড চাইলেও খেলা হবে না। আমরা চাইলেই খেলা হবে। আমরা একজন, দুজন নই। আমরা পুরা জাতি। সবাই আমাদের সাপোর্ট করছে।’ ক্লাবগুলোর সঙ্গে একমত সাবেক অধিনায়ক তামিম ইকবালও—এমন তথ্য নিশ্চিত করেন মাসুদুজ্জামান। তবে সম্প্রতি খেলা মাঠে গড়াতে তৎপরতা দেখাচ্ছেন তামিম। ক্রিকেটার্সদের সংগঠনের সঙ্গে ক্লাবগুলোকেও রাজি করানোর চেষ্টা করতে দেখা গেছে তাকে। তামিমের এ অবস্থান নিয়ে মোহামেডান ক্লাবের এই সংগঠক বলেন, ‘তামিম কিন্তু আমাদের সঙ্গে একমত। বোর্ডকে কিন্তু তামিমও অবৈধ বলছে, আমরাও অবৈধ বলছি।’ তামিমের অবস্থান পরিষ্কার করে সূর্যতরুণ ক্লাবের সংগঠক ফাহিম সিনহা বলেন, ‘আমাদের যেটা দাবি, যে কারণে আমরা মাঠে নামছি না, ওই জায়গায় আমরা একই অবস্থানে আছি। কিন্তু তামিম চায় যে মাঠে খেলা হলে… (ভালো হয়)। তামিম এখানে কোনো ভুল কিছু দেখছে না।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১০

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১১

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১২

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৩

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৪

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৫

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৬

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৭

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

১৮

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৯

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

২০
X