ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ৮ দলের সমাবেশ ঘিরে তৎপর প্রশাসন

ময়মনসিংহে ৮ দলের সমাবেশের প্রস্তুতি নিচ্ছে নেতাকর্মীরা। ছবি : কালবেলা
ময়মনসিংহে ৮ দলের সমাবেশের প্রস্তুতি নিচ্ছে নেতাকর্মীরা। ছবি : কালবেলা

জাতীয় নির্বাচনের আগে গণভোট, পিআর পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ বৃহস্পতিবার। বেলা ১২টায় নগরীর সার্কিট হাউস মাঠে এ সমাবেশ শুরু হবে।

এতে আট দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। এরই মধ্যে সমাবেশের আয়োজক দলগুলোর সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বশীলরা।

এদিকে সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র‍্যাব এবং অন্যান্য বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন রয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, প্রস্তুতি শেষ করেছে আয়োজক কমিটি। আয়োজনের অন্যান্য প্রস্তুতি চূড়ান্ত করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন সমমনা দলগুলোর নেতাকর্মীরা।

সমাবেশস্থলসহ আশপাশের সড়ক ও অলিগলিমুখে দেড় শতাধিক মাইক লাগানো হয়েছে। গাড়ি পার্কিংয়ে দশটি স্থান নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া মাঠে শৃঙ্খলা রক্ষায় কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে দায়িত্বে থাকবেন আট দলের নেতাকর্মীরা। এ সময় সমাবেশস্থলে শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজকদের সঙ্গে কথা বলে মহানগর পুলিশের প্রতিনিধিদল।

প্রস্তুতি তদারকির সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির আব্দুল করিম, নায়েবে আমির মো. কামরুল হাসান মিলন, মহানগর সভাপতি কামরুল আহসান এমরুল, সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি ডা. নাসিরুদ্দিন, সহসভাপতি মাওলানা গোলাম মাওলা ভূঁইয়া, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা অধ্যক্ষ নজরুল ইসলাম, নেযামে ইসলামের জেলা সভাপতি অধ্যাপক আজিজুল হকসহ আট দলের অন্য নেতারা।

জামায়াতের মহানগর সভাপতি কামরুল আহসান এমরুল বলেন, সমাবেশ বাস্তবায়নে ময়মনসিংহের আট দলের নেতারা আন্তরিকতা ও মনোযোগ দিয়ে কাজ করছেন। লাখো মানুষের অংশগ্রহণে এ সমাবেশ জাতির সামনে নতুন নজির স্থাপন করবে।

ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, ৮ দলের সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র‍্যাব এবং অন্যান্য বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X