বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

গোলাপ শাহ্ মাজারের দান বাক্সে মিলল সাড়ে ৫৬ লাখ টাকা

গোলাপ শাহ্ (রহ.) মাজার। ছবি : সংগৃহীত
গোলাপ শাহ্ (রহ.) মাজার। ছবি : সংগৃহীত

রাজধানীর ফুলবাড়িয়া এলাকায় অবস্থিত গোলাপ শাহ্ (রহ.) মাজারের দান বাক্সে ৫৬ লাখ ৬৪ হাজার ৫৫০ টাকা দান হিসেবে পাওয়া গেছে।

বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মুখপাত্র রাসেল রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত গোলাপ শাহ্ (রহ.) মাজার ও মসজিদ ব্যবস্থাপনা কমিটির সার্বিক তত্ত্বাবধানে মোট ৫৬ জন অনুমোদিত গণণাকারী দান গণনায় অংশ নেন। সর্বশেষ চলতি বছরের ২৯ জানুয়ারি অর্থাৎ প্রায় ১০ মাস আগে মাজারের দান গণনা করা হয়েছিল।

তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে সভাপতি ও প্রধান সম্পত্তি কর্মকর্তাকে সদস্য সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট গোলাপ শাহ্ (রহ.) মাজার ও মসজিদ ব্যবস্থাপনা কমিটি রয়েছে। মাজারের দানের টাকা গণনা ও ব্যাংকে জমাদান নিশ্চিতকরণের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিবকে আহ্বায়ক এবং প্রধান সম্পত্তি কর্মকর্তাকে সদস্য-সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট একটি উপকমিটি রয়েছে। এছাড়া, টাকা গণনাকারী সদস্যদের নাম ও সংখ্যা পূর্ব থেকেই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ও অনুমোদিত হয়ে থাকে।

রাসেল রহমান জানান, মাজার থেকে প্রাপ্ত দান সরাসরি জনতা ব্যাংক, নগর ভবন শাখায় মাজারের পৃথক ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়। এ দানপ্রাপ্ত অর্থ কেবল গোলাপ শাহ্ (রহ.) মাজার ও মসজিদের উন্নয়ন ও ব্যবস্থাপনায় ব্যয় করা হয়। দানকারী ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে পক্ষ হতে গোলাপ শাহ্ (রহ.) মাজার ও মসজিদ ব্যবস্থাপনা কমিটি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X