কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সাপ দেখে ভয়ে টেবিলে উঠে পড়লেন ব্যাংক কর্মীরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হঠাৎ এক ভয়ংকর আগন্তুক এলো ব্যাংকে। আর তাতেই আত্মারাম খাঁচাছাড়া হওয়ার অবস্থা ব্যাংক কর্মীদের। ভয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন টেবিলে, কেউ আবার এক লাফে লকারের ওপর। শেষে ঝাড়ু হাতে সাহসী এক কর্মী উদ্যোগী হয়ে এগিয়ে এলে মেলে রেহাই।

এর আগে পুরো অফিসের কাজ চলছিল স্বাভাবিক ছন্দেই। হঠাৎই যেন বোমা ফাটার মতো এক খবর আসে—অফিসের ভেতর ঢুকে পড়েছে আস্ত একটি সাপ! আর যায় কোথায়!

মুহূর্তেই পাল্টে গেল দৃশ্যপট। টাকা-পয়সার হিসাব ছেড়ে কর্মীরা শুরু করলেন দৌড়াদৌড়ি। হুলুস্থূল পরিস্থিতিতে ভয়ে চেয়ার ছেড়ে কেউ উঠে পড়লেন টেবিলের ওপরে, কেউ আবার উঁচু লকারের ওপর চড়ে বসে বাঁচানোর চেষ্টা করলেন নিজেদের।

অফিসে এমন অনাহুত গ্রাহককে দেখে আতঙ্কিত কর্মীদের ছোটাছুটির সেই ভিডিও এখন সমাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল। হ্যালোব্যাঙ্কার নামে একটি অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করার পরই এটি দ্রুত ছড়িয়ে পড়ে।

সেখানে দেখা যায়, এক তরুণ কর্মী হাতে মেঝে মোছার ওয়াইপার নিয়ে সাহসিকতার সঙ্গে সাপটির দিকে এগিয়ে যান। শেষ পর্যন্ত ওই ওয়াইপার দিয়েই সাপটিকে অফিসের বাইরে বের করে আনতে সক্ষম হন তিনি।

আর তাতে স্বস্তি ফেরে অন্যান্য কর্মীর মধ্যেও। জানা গেছে, সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের গ্বালিয়রের দাতিয়ার থারেট এলাকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি শাখায়। এই ভিডিও দেখে মন্তব্যের ঘরে একজন মজা করে লিখেছেন, ব্যাংকের কর্মীদের এমন গ্রাহক দেখে ভয়ে গলা শুকিয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১০

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১১

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১২

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৩

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৫

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৬

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৭

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৮

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৯

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

২০
X