মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
মুফতি আরিফ খান সাদ
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৮:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

জাহান্নাম থেকে মুক্তির দশক

জাহান্নাম থেকে মুক্তির দশক

পবিত্র মাহে রমজানের তৃতীয় দশক শুরু হয়েছে। এ দশককে ‘ইতকুম মিনান্নার’ তথা জাহান্নাম থেকে মুক্তির দশক বলা হয়। হজরত সালমান ফারসি (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুল (সা.) শাবান মাসের শেষ দিন আমাদের মাঝে খতিব হিসেবে দাঁড়ালেন এবং বললেন, ‘মাহে রমজান এমন একটি মাস যার প্রথম ভাগ রহমত, মধ্যবর্তী ভাগ মাগফিরাত আর শেষ ভাগে জাহান্নাম থেকে মুক্তি (নাজাত) দেওয়া হয়।’ (ইবনে খুজাইমা : ৩/১৯১)

বরকতময় নানা ইবাদতের কারণে রমজানের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দশকে রয়েছে ইতিকাফ এবং লাইলাতুল কদরের মতো মর্যাদাপূর্ণ ইবাদত। প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) শেষ দশকে ইতিকাফ করতেন। সাহাবিদেরও করতে বলতেন। হজরত আবু হুরায়রা (রা.) বলেন, ‘রাসুল (সা.) প্রতি রমজানে শেষ ১০ দিন ইতিকাফ করতেন; কিন্তু যে বছর তিনি ইন্তেকাল করেন, সে বছর তিনি ২০ দিন ইতিকাফ করেছেন।’ (বুখারি ও মুসলিম)। ইন্তেকালের আগের বছর অসুস্থতার কারণে ইতিকাফ না করতে পারায় ইন্তেকালের বছর কাজাসহ একত্রে ২০ দিন ইতিকাফ করেছিলেন তিনি।

ইতিকাফকারীর জন্য রয়েছে প্রভুত কল্যাণ ও পুরস্কার। যে ব্যক্তি একনিষ্ঠ মনে সওয়াবের নিয়তে ইতিকাফ করেন, তার সব সগিরা গুনাহ মাফ করে দেওয়া হয়। নবী করিম (সা.) বলেন, ‘ইতিকাফকারী ব্যক্তি যাবতীয় পাপ থেকে মুক্ত থাকে আর ইতিকাফে লিপ্ত থাকার জন্য কোনো ব্যক্তি বাইরের কোনো নেক কাজ করার সুযোগ থেকে বঞ্চিত থাকলেও ওই নেক কাজগুলোর পূর্ণ নেকি সে লাভ করবে।’ (ইবনে মাজা)। আরও বলেন, ‘যে ব্যক্তি রমজানের শেষ দশক ইতিকাফ করবে, তার জন্য দুই হজ ও দুই ওমরার সওয়াব রয়েছে।’ (বায়হাকি)

রমজানের শেষ দশকে পাপীদের জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় শুধু এতটুকুই এই দশকটির গুরুত্বপূর্ণ হওয়ার জন্য যথেষ্ট। উপরন্তু এই দশকের পাঁচটি বেজোড় রাতের কোনো একটিতে লাইলাতুল কদর নামের একটি রাত রয়েছে, যা হাজার মাস থেকেও শ্রেষ্ঠ। আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয় আমি এটি (কোরআন) নাজিল করেছি লাইলাতুল কদরে। তোমাকে কিসে জানাবে ‘লাইলাতুল কদর’ কী? লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম।’ (সূরা কদর: ১-৩)। হজরত আয়েশা (রা.) বলেন, রাসুল (সা.) ইরশাদ করলেন, ‘তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করো।’ (মেশকাত : ১৯৮৩)

মাহে রমজানের প্রতিটা দিন, প্রতিটা ক্ষণকে রাসুল (সা.) গুরুত্ব দিতেন। তবে সবদিক বিবেচনায় রমজানের শেষ দশককে রাসুল (সা.) অত্যধিক গুরুত্ব দিতেন। আয়েশা (রা.) বলেন, ‘রমজানের শেষ দশক শুরু হলেই রাসুল (সা.) তার কোমর শক্ত করে বেঁধে নিতেন। এই সময়ের রাতগুলো জেগে থাকতেন এবং পরিবারের সবাইকে সজাগ করতেন।’ (বুখারি : ১৮৮২)। অতএব, আমরাও রমজানের এই দশককে কাজে লাগিয়ে, বেশি বেশি দোয়া-ইবাদত করে নাজাত চাইতে হবে। জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। আল্লাহ আমাদের কবুল করুক।

লেখক : মুহাদ্দিস ও ইসলামী চিন্তাবিদ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১০

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১১

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১২

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৩

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৪

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৫

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৬

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৭

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৮

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৯

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X