বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০২:২৮ এএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০৯:০৭ এএম
প্রিন্ট সংস্করণ
ফল বিশ্লেষণ

এসএসসিতে গণিতে খারাপ করেছে শিক্ষার্থীরা

পুরোনো ছবি
পুরোনো ছবি

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ, যা গত বছর ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ। এবার জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। গত বছর জিপিএ ৫ পেয়েছিল ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। এবার পাসের হার ও জিপিএ ৫ কমার পেছনে অন্যতম কারণ গণিত পরীক্ষায় খারাপ করা।

এসএসসি ও সমমানের ফল বিশ্লেষণে দেখা যায়, এবার অন্য বিষয়গুলোতে পাসের হার ৯০ শতাংশের ওপরে হলেও সাধারণ গণিতে বেশিরভাগ বোর্ডে ৯০ শতাংশের নিচে। গণিতে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট ও দিনাজপুর শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা তুলনামূলক খারাপ ফল করেছে। এর মধ্যে ঢাকা বোর্ডের ৮০ দশমিক ৫৬ শতাংশ শিক্ষার্থী গণিতে পাস করেছে। কুমিল্লা বোর্ডে ৮৯ দশমিক ৭০ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৬ দশমিক ৫১ শতাংশ, সিলেট বোর্ডে ৮৮ দশমিক শূন্য ৭ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৮৫ দশমিক ৯১ শতাংশ শিক্ষার্থী গণিতে কৃতকার্য হয়েছে। মাদ্রাসা বোর্ডের গণিতে পাস করেছে ৮৩ দশমিক ৭৩ শতাংশ শিক্ষার্থী।

মানবিক বিভাগের ফল বিশ্লেষণে দেখা গেছে, ৯টি সাধারণ বোর্ডে বিজ্ঞানে পাসের হার ৯৪ দশমিক শূন্য ৬ শতাংশ এবং বাণিজ্য বিভাগে ৮২ দশমিক ২২ শতাংশ হলেও মানবিক বিভাগে পাসের হার ৭১ দশমিক ৭২ শতাংশ। এর মধ্যে রাজশাহী, যশোর ও বরিশালে মানবিকে পাসের হার ৮০ শতাংশের বেশি হলেও ময়মনসিংহ ও সিলেটে পাসের হার ৮০-এর নিচে। বাকি বোর্ডগুলোর অবস্থা আরও শোচনীয়। ঢাকা বোর্ডে মানবিক বিভাগে পাসের হার ৬২ দশমিক ৫৪ শতাংশ, কুমিল্লায় ৬১ দশমিক ৮৪ শতাংশ, চট্টগ্রামে ৬৫ দশমিক ৪১ শতাংশ, দিনাজপুরে ৬৪ দশমিক ৮০ শতাংশ এবং সিলেটে ৭০ দশমিক ৮৩ শতাংশ।

প্রতিবছরই ঢাকা শিক্ষা বোর্ড থেকে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে, এবার এ বোর্ডের ফল বেশ খারাপ। এবার ঢাকা শিক্ষা বোর্ডের পাসের হার ৭৭ দশমিক ৫৫। ফল খারাপের অন্যতম কারণ বোর্ডের অধীন জেলাগুলোর নিম্নগামী পাসের হার। ঢাকা বোর্ডের অধীন ঢাকা মহানগরী, ঢাকা, নারায়ণগঞ্জ ও বিদেশ কেন্দ্রগুলোর পাসের হার ৮০ শতাংশের বেশি হলেও অন্যগুলোতে ৮০ শতাংশের নিচে। এর মধ্যে মানিকগঞ্জে পাসের হার ৬৫ দশমিক ৪৫, ফরিদপুরে ৬৪ দশমিক শূন্য ৭, শরীয়তপুরে ৬৪ দশমিক ৬৯, রাজবাড়ীতে ৬৭ দশমিক শূন্য ৬, গোপালগঞ্জে ৬৫ দশমিক ৪২ ও কিশোরগঞ্জে ৬৮ দশমিক ৪৭ শতাংশ।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। অকৃতকার্য হয়েছে ৪ লাখ ৩১০ জন। ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। এবার শতভাগ শিক্ষার্থী পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান ২ হাজার ৩৫৪টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১০

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১১

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১২

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৩

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৭

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৮

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৯

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

২০
X