পৃথিলা দাস
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১০:১৯ পিএম
প্রিন্ট সংস্করণ
ইমপসিবল কোয়েশ্চনস

প্রশ্ন যেখানে আলো, উত্তর নয়

প্রশ্ন যেখানে আলো, উত্তর নয়

চিরায়ত প্রজ্ঞা ও নবীন জিজ্ঞাসার এক অসাধারণ মেলবন্ধন ঘটিয়ে ঢাকায় শুরু হয়েছে ‘ইমপসিবল কোয়েশ্চনস/জিজ্ঞাসার সিলসিলা’—এক ব্যতিক্রমী প্রদর্শনী। রাজধানীর লালমাটিয়ায় দ্বীপ গ্যালারিতে এই প্রদর্শনী হচ্ছে। এই আয়োজনের মূল লক্ষ্য শুধু উত্তর খুঁজে বের করা নয়, বরং প্রশ্নকেই নতুন করে আবিষ্কার করা এবং এর বহুমাত্রিক দিকগুলো উন্মোচন করা—যেখানে ‘প্রশ্নই আলো, উত্তর নয়’।

গত ২১ জুন থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী ১২ জুলাই পর্যন্ত, বিকেল ৪টা থেকে রাত ৯টা। এই অনন্য আয়োজনের কেন্দ্রে রয়েছে ‘আমরা এমন এক পৃথিবীর সন্ধানে যাই, যেখানে প্রশ্নই আলো, উত্তর নয়’—এই গভীর দর্শন। শরীর, পরিচয়, ভাষা, স্মৃতি, রাজনীতি, সংস্কৃতি এবং ইতিহাসের গভীরে লুকিয়ে থাকা প্রশ্নগুলোকে সামনে নিয়ে এসে এটি অংশগ্রহণকারীদের মধ্যে আলোচনা, দ্বন্দ্ব এবং নতুন বোধ তৈরি করছে। এটি একটি ‘সমষ্টিগত বৌদ্ধিক নিমগ্নতা’, যেখানে পাঠ, পারফরম্যান্স, লেখা এবং কথোপকথনের মাধ্যমে চিন্তার নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে।

এই প্রদর্শনীর আলোচক ও পরিচালকের ভূমিকায় রয়েছেন পাঁচজন বিশিষ্ট শিল্পী। তারা হলেন ভিজ্যুয়াল শিল্পী এ. এসেন; শিল্পী ও গবেষক বজলুর রশীদ শাওন; শিল্প লেখক, শিল্পশিক্ষক, ধীমান সরকার; আ্যানিমেটর ও ভিজ্যুয়াল শিল্পী মং মং শে এবং চিত্রশিল্পী শেখ ফাইজুর রহমান।

এই প্রদর্শনী প্রচলিত জ্ঞানচর্চার গণ্ডি পেরিয়ে এক পরীক্ষামূলক জ্ঞানচর্চার ক্ষেত্র তৈরি করছে, যেখানে অংশগ্রহণকারীরা শুধু দর্শক নন, বরং তারাও একটি সক্রিয় অংশ। এই প্ল্যাটফর্মে প্রশ্ন তোলা, চিন্তা ভাগ করা, দ্বিধায় থাকা এবং না-জানাকে আলিঙ্গন করার অনুশীলন করা হয়, যা ব্যক্তি ও সমষ্টির সংলাপে নতুন ধারণার জন্ম দেয়।

প্রায় দেড় বছর আগে এই প্রদর্শনীর ধারণা জন্ম নেয়, যখন সমমনা এই শিল্পীরা বর্তমান সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট নিয়ে তাদের ভাবনাগুলোকে শিল্পের মাধ্যমে প্রকাশ করার প্রয়োজনীয়তা অনুভব করেন। শিল্পী শেখ ফাইজুর রহমান কালবেলাকে বলেন, ‘বাংলাদেশসহ সমগ্র বিশ্বের বর্তমান সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রেক্ষাপট আমাদের কাজের মূল বিষয়বস্তু। শিল্পী হিসেবে আমাদের দায়বদ্ধতা থেকেই সমসাময়িক বিষয় নিয়ে কাজ করা। প্রত্যেক শিল্পী নিজ নিজ ভাবনা থেকে কাজ করলেও সবার কাজগুলো একই সুতায় বাঁধা যায়।’

‘ইমপসিবল কোয়েশ্চনস’ প্রদর্শনীর প্রথম আর্টটক অনুষ্ঠিত হবে আগামী শনিবার, ৫ জুলাই। এই আলোচনার মাধ্যমে প্রদর্শনী নিয়ে গভীরতর ভাবনা ও আলোচনার সূচনা হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১০

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১১

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১২

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৩

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৪

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৬

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৭

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১৮

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X