আ ন ম আমিনুর রহমান
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০১:৫৬ পিএম
প্রিন্ট সংস্করণ

নিঝুম দ্বীপের জলকাজল

নিঝুম দ্বীপের জলকাজল

নোয়াখালী জেলার হাতিয়ার পাশে পানিকাটা (Indian Skimmer) পাখির জন্য বিখ্যাত দমার চর ভ্রমণ শেষে নিঝুম দ্বীপে ফিরছি। মাঝি বলল, যে পথে এসেছি, সে পথে ফিরলে সময় কম লাগবে; কিন্তু আমার পীড়াপীড়িতে শেষ পর্যন্ত নৌকা নদীপথে না গিয়ে ঘোরা পথে সমুদ্রের পাশ দিয়ে যেতে বাধ্য হলো। ভেবেছিলাম সমুদ্রপথে নতুন কিছু পাখি পাওয়া যেতে পারে; কিন্তু কপাল ভালো না, সমুদ্রপথে আদতে নতুন দূরের কথা কোনো পাখিরই দেখা পেলাম না। সমুদ্রপথের শেষ প্রান্তে নিঝুম দ্বীপ সৈকতের কাছাকাছি আসার পর বেশকিছু পাখির ওড়াউড়ি চোখে পড়ল। প্রথমেই দেখা হলো লালশির (Eurasian Wegeon) হাঁসের সঙ্গে, এরপর কালোলেজ জৌরালি (Black-tailed Godwit) এবং সবশেষে এলো মাথায় কালো টুপি পরা কমলা চঞ্চু ও দীর্ঘ চেরা লেজের একটি সাদা পাখি। ওর ছবি তুললাম ঠিকই; কিন্তু তা শুধুই সাক্ষী হিসেবে। কারণ, ২৪-১৩৫ মিলি লেন্স দিয়ে তো আর ৩০০ মিলি প্রাইমের কাজ হবে না। যাহোক পাখিটির ছবি তুলে চুপচাপ বসে আছি। এমন সময় হঠাৎ করে আমাকে থমকে দিয়ে পাখিটি নৌকার ঠিক ওপর দিয়ে উড়ে গেল। কাজেই ক্যামেরা রেডি করে নড়েচড়ে বসলাম। আবার যদি কাছে চলে আসে, তাহলে ২৪-১৩৫ মিলি লেন্স দিয়েই ভালো ছবি তুলব। ধৈর্য ধরে বসলাম। কাজ হলো। পাখিটি বেশ কয়েকবার নৌকার কাছাকাছি উড়ল। আর আমিও পেয়ে গেলাম ওর বেশকিছু ঝকঝকে উড়ন্ত ছবি।

নিঝুম দ্বীপের মাথায় কালো টুপি পরা কমলা চঞ্চু ও দীর্ঘ চেরা লেজের পাখিটি এ দেশের দুর্লভ ও প্রায় শঙ্কাগ্রস্ত আবাসিক পাখি জলকাজল। মাছ খাইক্কা, মাছ খাইক্কা গাংচিল বা নদীচিল নামেও পরিচিত। ইংরেজি নাম River Tern বা Indian River Tern। ল্যারিডি গোত্রের পাখিটির বৈজ্ঞানিক নাম Sterna aurantia। বাংলাদেশ ছাড়াও ওরা ভারতীয় উপমহাদেশসহ বিভিন্ন দেশ, মিয়ানমার, ভিয়েতনাম, থাইল্যাল্ড, চীন প্রভৃতি দেশে বাস করে। জলকাজলের দেহের দৈর্ঘ্য ৩৮-৪৬ সেন্টিমিটার (সেমি), প্রসারিত ডানা ৮০-৮৫ সেমি ও ওজন ৪৭-৬৩ গ্রাম। প্রজননকালে প্রাপ্তবয়স্ক পাখির দেহের ওপরটা ধূসরাভ ও নিচটা ধূসরাভ-সাদা হয়। মাথার চাঁদি, কপাল ও ঘাড়ের পেছনটা হয় কালো; গাল সাদা। প্রান্ত-পালকসহ ডানা রং গাঢ় ধূসর। কোমর ও দীর্ঘ চেরা লেজ হালকা ধূসর। চোখের রং বাদামি ও চঞ্চু উজ্জ্বল কমলা-হলুদ। পা ও পায়ের পাতা লাল। প্রজননহীন পাখির মাথার চাঁদি ও ঘাড়ের পেছনে সাদা-কালো ডোরা, ধূসর কান-ঢাকনির কিনারা ও ঘাড়ের পাশ কালচে এবং কালচে আগাসহ চঞ্চু অনুজ্জ্বল হলুদ। অপ্রাপ্তবয়স্ক পাখির দেহের ওপরটা বাদামি ও নিচটা সাদা এবং সাদা ডোরাসহ মাথা কালচে-বাদামি।

ওরা সারা দেশের উপকূল বরাবর, হ্রদ ও বড়ো নদীতে একাকী, জোড়ায় বা ছোটো দলে বিচরণ করে। পানির অল্প ওপর দিয়ে উড়ে উড়ে হঠাৎ করে ঝাঁপ দিয়ে পানি থেকে মাছ, জলজ পোকামাকড় এবং কাঁকড়া ও চিংড়িজাতীয় প্রাণী শিকার করে। প্রায়ই পানির পাশে কাদায় বসে থাকতে দেখা যায়। ওড়ার সময় উচ্চ স্বরে ও মনোরম কণ্ঠে ‘কিউক-কিউক-কিউক…’ শব্দে ডাকে। এপ্রিল থেকে জুন প্রজননকাল। এ সময় জলকাজল নদীচর বা উপকূলীয় দ্বীপে বালুতে সামান্য খোদল করে বাসা বানায়। ডিম পাড়ে তিন-চারটি। ডিমের রং গাঢ় ছিট-ছোপসহ পীতাভ-বাদামি বা সবুজাভ-ধূসর। ডিম ফোটে ১৮-১৯ দিনে। ডিমে তা দেওয়া ও ছানাদের লালন-পালন স্ত্রী-পুরুষ মিলেমিশে করে। আয়ুষ্কাল ১১-১২ বছর।

লেখক : পাখি ও বন্যপ্রাণী প্রজনন ও চিকিৎসা বিশেষজ্ঞ এবং অধ্যাপক, বশেমুরকৃবি, গাজীপুর

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X