মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারত থেকে ভেসে আসা গুঁড়ি বিক্রি হচ্ছে ‘চন্দন কাঠ’ নামে

উজানের ঢলে ভেসে আসা গাছের গুঁড়ি। ছবি : কালবেলা
উজানের ঢলে ভেসে আসা গাছের গুঁড়ি। ছবি : কালবেলা

ভারী বৃষ্টি ও উজানের ঢলে পানি বাড়ছে কুড়িগ্রামের নদনদীতে। এর মধ্যে রোববার ভোর থেকে ভারতের দিক থেকে কালজানি নদী হয়ে ভেসে আসতে থাকে হাজার হাজার গাছের গুঁড়ি। এসব গুঁড়ি বাকল ও শিকড়বিহীন হওয়ায় এবং দেখতে লাল বর্ণের হওয়ায় উৎসুক জনতা ‘রক্ত চন্দন’ ভেবে ভিড় করছেন।

কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে নদীর স্রোতকে উপেক্ষা করে নদীতে ঝাঁপ দিয়ে এসব গাছের গুঁড়ি নিয়ে এসে তীরে জমিয়ে সেগুলো ‘চন্দন কাঠ’ হিসেবে বিক্রি করছেন।

অনেকেই আবার না বুঝেই সেগুলো কিনছেন। উৎসুক জনতার এমন কাণ্ড দেখে স্থানীয়রা এসব কাঠের গুঁড়ি একেকটি ২০ থেকে ৩৫ হাজার দাম হাঁকাচ্ছেন। কেউ কেউ ১ লাখ ২০ হাজার পর্যন্ত দাম চাচ্ছেন।

তবে জেলা বন বিভাগ বলছে মানুষজন না বুঝেই এসব কাঠের গুঁড়ি শ্বেত বা রক্ত চন্দন ভেবে বেচা-কেনা করছেন ।

ইতোমধ্যে এসব গাছের গুঁড়ি উঠাতে গিয়ে রোববার (৫ অক্টোবর) সকালে মনছুর আলী (৪০) পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন।

ভেসে আসা গুঁড়িগুলো মূল্যবান ভেবে কালজানি ও দুধকুমার নদের পাড়ে স্তূপ করে রেখেছেন স্থানীয় উৎসুক জনতা। এগুলো আকার ও পরিমাপ ভেদে ২০ থেকে ২৫ হাজার টাকায় বেচা-কেনা হচ্ছে। আর যেসব কাঠ নষ্ট হয়ে গেছে সেগুলো জ্বালানি হিসেবে কেউ কেউ বাড়িতে নিয়ে যাচ্ছেন, আবার অনেকেই সেগুলো মণ হিসেবে বিক্রি করছেন।

বামনডাঙ্গা তেলিয়ানীর স্কুলশিক্ষক ওছমান গণি জানান, শনিবার গভীর রাতে হঠাৎ মানুষের শোরগোল ও চিৎকার শুনে ঘুম ভাঙে। ভেবেছেন চোর পড়েছে গ্রামে। দ্রুত বিছানা ত্যাগ করে শব্দের উৎস খুঁজতে দুধকুমারের কিনারে গিয়ে দেখেন দুদিকে চোখ যত দূরে যায় ততদূরে শুধু মানুষ আর মানুষ। আলোয় আলোকিত নদের তীর। এগিয়ে গিয়ে দেখতে পান লোকজন যেমনভাবে পারছে তেমনভাবেই লাফিয়ে পড়ছে নদীতে। সাঁতরিয়ে ধরে আনছে আস্ত এক একটি গাছ। যে গাছগুলো আমরা চিনি না। এ এলাকায় দেখিনি কখনো। সকাল হতে হতেই নদের দুপাশে গাছের স্তূপ জমে যায়।

স্থানীয়রা জানান, ভেসে আসা এসব গাছের গুঁড়ির জ্বালানি হিসেবে বাজারমূল্য কয়েক কোটি টাকা।

রায়গঞ্জ ইউনিয়নের দামাল গ্রামের বাসিন্দা আব্দুল মোতালেব বলেন, চারজন মিলে ৫০ ফিটের এই লাল গাছটা উঠাইছি। আরও ৬ জন সাহায্য করেছে। এটা রক্ত চন্দনের গাছ, ১ লাখ ২০ হাজার হলে বিক্রি করব।

কালজানি নদীর পাড়ের বাসিন্দা আমজাদ হোসেন বলেন, আমার খড়ি গোলা রয়েছে। একেকটা গাছের গুঁড়ি ১২ হাজার টাকায় কিনলাম। এগুলো কেটে জ্বালানি হিসেবে বিক্রি করব।

কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ও উদ্ভিদবিদ মীর্জা নাসির উদ্দিন বলেন, সার কাঠে প্রচুর ট্যানিন এবং ফেনলিক যৌগ থাকে। যখন কাঠ পানিতে ভেজে, তখন এই যৌগগুলো পানিতে দ্রবীভূত হয়ে বের হয়। ট্যানিন অক্সিজেনের সংস্পর্শে এসে অক্সিডেশন ঘটায় এবং লালচে-বাদামি রঙ তৈরি করে। প্রকৃত পক্ষে এগুলো চন্দন কাঠ নয়।

জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাদিকুর রহমান বলেন, আমরা সরেজমিন এসব গাছের গুঁড়ি দেখেছি। দীর্ঘদিন এসব পানিতে থাকায় লাল বর্ণ ধারণ করেছে। প্রকৃতপক্ষে শ্বেত বা রক্ত চন্দনের কোনো বিষয় নেই। লোকজন না বুঝেই এসব কিনছেন এবং বিক্রি করছেন।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ জানিয়েছেন, উজান থেকে পাহাড়ি ঢলের সঙ্গে অনেক কাঠের গুঁড়ি ভেসে আসছে। এই কাঠ ধরতে গিয়ে স্থানীয়রা বিপদের সম্মুখীন হচ্ছে। বিশেষ করে কাঠের সঙ্গে সাপের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাই তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১০

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১১

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১২

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৩

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৪

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৫

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৮

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৯

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X