তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০২:৫৬ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১২:১৮ পিএম
প্রিন্ট সংস্করণ

বরুণ-সামান্থাকে জাহ্নবীর শুভকামনা

বরুণ-সামান্থাকে জাহ্নবীর শুভকামনা। ছবি: সংগৃহীত
বরুণ-সামান্থাকে জাহ্নবীর শুভকামনা। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। নিজের কাজের পাশাপাশি অন্যদের কাজের ক্ষেত্রেও উৎসাহ দিয়ে থাকেন তিনি। এবার বন্ধু বরুণ ধাওয়ান ও সামান্থা রুথ প্রভুর মুক্তির অপেক্ষায় থাকা বহুল প্রতিক্ষীত ওয়েব সিরিজ ‘সিটাডেল: হানি বানি’র জন্য শুভকামনা জানালেন তিনি। তার এমন ভালোবাসা মুগ্ধ করেছে দর্শকদের।

সম্প্রতি জাহ্নবী ইন্সট্যান্ট বলিউড প্ল্যাটফর্মে একটি সাক্ষাৎকার দেন। সেখানে অনেক প্রশ্নের মাঝে তার কাছে এ সিরিজটি নিয়ে জানতে চাওয়া হয়। এরপর তিনি বলেন, ‘আমি সিরিজটি নিয়ে সম্পূর্ণ আশাবাদী। কারণ এখানে বরুণ ও সামান্থা নিজেদের সেরাটি দিয়েছেন। এ ছাড়া তারা দুজনই খুবই পরিশ্রমী আর্টিস্ট। যে কোনো কাজের ক্ষেত্রেই এরা নিজেদের সর্বোচ্চ দিয়ে থাকে। এবার প্রথমবারের মতো তারা জুটি হয়ে আসছেন। তাদের পর্দায় একসঙ্গে দেখার জন্য আমি মুখিয়ে আছি। জানি দর্শকদেরও আর তর সইছে না। তাই ইন্ডাস্ট্রির নতুন এই জুটির জন্য আমার পক্ষ থেকে শুভকামনা।’

অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণ ‘সিটাডেল: হানি বানি’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান ও সামান্থা রুথ প্রভু। সিরিজটিতে হানির ভূমিকায় দেখা যাবে সামান্থাকে। বানির ভূমিকায় বরুণ ধাওয়ান। সিরিজটি নব্বই দশকের পটভূমিতে নির্মাণ হয়েছে। এই সিরিজে প্রেমের সঙ্গে থাকবে অ্যাকশন ও রোমাঞ্চের মিশেল। বরুণ-সামান্থা ছাড়া এর অন্যান্য চরিত্রে আছেন কে কে মেনন, সিমরান, সোহম মজুমদার, সাকিব সলীম, সিকান্দার খেরসহ অনেকে। ৭ নভেম্বর অ্যামাজন প্রাইমে আসছে ‘সিটাডেল: হানি বানি’। এটি পরিচালনা করেছেন রাজ-ডিকে। এই সিরিজের মাধ্যমে বরুণ ও সামান্থা স্পাই ইউনিভার্সে পা রাখতে চলেছেন। এদিকে এ বছরটি ভালোই যাচ্ছে জাহ্নবীর। গত ২৭ সেপ্টেম্বর মুক্তি পায় কোরাতলা শিবা পরিচালিত তেলেগু সিনেমা ‘দেবারা: পার্ট ১’। প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলে সিনেমাটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর। সিনেমাটি এখন পর্যন্ত বক্স অফিস থেকে আয় করেছে ৪১৭ কোটি রুপি। এই আয়ের মধ্য দিয়ে জাহ্নবী কাপুর অভিনীত প্রথম কোনো সিনেমা ৪০০ কোটি বা এর বেশি আয় করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X