তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০২:৫৯ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১০:৫১ এএম
প্রিন্ট সংস্করণ

রোমান্স ও ট্র্যাজেডির গল্পে আরশ-তিশা

অভিনেতা আরশ খান ও অভিনেত্রী তাসনুভা তিশা। ছবি: সংগৃহীত
অভিনেতা আরশ খান ও অভিনেত্রী তাসনুভা তিশা। ছবি: সংগৃহীত

নাটক ইন্ডাস্ট্রিতে সময়ের আলোচিত নাম আরশ খান ও তাসনুভা তিশা। একের পর এক নাটকে জুটি বেঁধে অভিনয় করছেন এ দুই শিল্পী। এবার ভিন্নধর্মী এক রোমান্স ও ট্র্যাজেডির গল্পে দেখা গেল আরশ-তিশাকে। নাটকের নাম ‘প্রেমিক যুগল’। গত সোমবার রাতে নাটকটি একটি ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে। বাপ্পি খান পরিচালিত নাটকের গল্পটি প্রশংসা কুড়াচ্ছে।

নাটকের গল্পে দেখা যায়, এক ফুল বিক্রেতা তরুণের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এক প্রেমের কাহিনি। গল্পের নায়ক ফুল বিক্রির পাশাপাশি পড়াশোনা করেন। তার দোকানের নামও বেশ ব্যতিক্রম, ‘এখানে ভালোবাসা বিক্রি হয়’। একদিন সেই দোকানে ফুল কিনতে আসেন নায়িকা। এখান থেকেই তাদের পরিচয়, যা ধীরে ধীরে পরিণত হয় গভীর প্রেমে।

কদিন আগেই নবাবগঞ্জ দোহারে অবস্থিত একটি জমিদার বাড়িতে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। যেটি দ্রুত সম্পাদনা শেষে রিলিজ করা হয়। এটি পরিচালনা করেছেন বাপ্পি খান। পরিচালক জানালেন, এ নাটকের গল্পে তিনি নিজের জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেছেন।

অভিনেতা আরশ খানের ভাষ্য, গল্পটি খুব সাধারণ হলেও তা দর্শকদের হৃদয়ে গভীর দাগ কাটবে। অন্যদিকে, অভিনেত্রী তাসনুভা তিশা এ নাটককে একটি ‘ভিন্নধারার গল্প’ বলে উল্লেখ করেছেন। এতে সাধারণ এক মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি, যে সহজে সবাইকে বিশ্বাস করে।

নাটকের পরিচালক এবং দুই অভিনয়শিল্পীর মতে, প্রেমিক যুগল দর্শকদের ভালোবাসা, আবেগ এবং জীবনের ছোট ছোট সুখ-দুঃখের গল্প নিয়ে ভাবাবে। আরশ ও তিশা ছাড়া আরও অভিনয় করেছেন শাকিলা জামান সাদিয়া, দেলোয়ার উদ্দীন, জয় সরকার, রক সোহেলসহ অনেকে।

আরশ ও তিশা জুটির অভিনীত ‘মেঘ বলেছে বৃষ্টি হবে’, ‘অবুঝ মন’, ‘তুমি ফুল নাকি ভুল’, ‘শীতল মেঘের প্রেম’, ‘বাবা তুমি পচা’, ‘অল্প অল্প প্রেম’, ‘হৃদয় জুড়ে’, ‘ফাদার ইজ গডফাদার’, ‘সরলতার প্রতিমা’, ‘ছেলেরা সহজে কাঁদে না’ নাটকগুলো উল্লেখযোগ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

পাহাড়ি ঢলে প্লাবিত সীমান্ত, আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ

আয়াতুল্লাহ খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের ছুটি ঘোষণা

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

জাইমা রহমানের ছবি দিয়ে প্রতারণা: আইনজীবী নজরুল রিমান্ডে

গাজীপুরে একসঙ্গে চাকরি হারালেন ১,৮০০ শ্রমিক

‘বাজেটে নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি’

চীন-ভারতসহ ৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী

ছাদ থেকে লাফ দেওয়ার আগে ফোন ‘রিসেট’, মেডিকেল শিক্ষার্থী গ্রেপ্তার

১০

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

১১

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

১২

কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের

১৩

সৌরবিদ্যুতের বিস্তারে সরকারের বহুমুখী উদ্যোগ অব্যাহত : চিফ হুইপ

১৪

ফুলে মোড়ানো ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের বিদায়

১৫

শেখ হাসিনা ফিরলে প্রোফাইল লাল করাদের জীবন কালো করে ছাড়বে: সংসদে রানু 

১৬

নাহিদ ইসলামের হুঁশিয়ারি / বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার

১৭

উজবেকিস্তানের বিপক্ষে কি জয় পাবে রোনালদোরা, জানাল সুপারকম্পিউটার

১৮

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

১৯

১০ম শ্রেণির শিক্ষার্থী দিয়ে এসএসসির বোর্ড খাতা মূল্যায়নের অভিযোগ

২০
X