তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০২:৫৭ পিএম
প্রিন্ট সংস্করণ

‘দাহাড় ২’ নিয়ে ফিরছেন সোনাক্ষী সিনহা

‘দাহাড় ২’ নিয়ে ফিরছেন সোনাক্ষী সিনহা

বছরের শুরুতে সমালোচকদের প্রশংসিত চলচ্চিত্র ‘সুপারবয়েজ অব মালেগাঁও’ পরিচালনার জন্য আলোচনায় আসেন নির্মাতা রিমা কাগতি। ছবিটি মুক্তির পরপরই তিনি হাত দেন নতুন কাজে—জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দাহাড়’-এর দ্বিতীয় মৌসুমের চিত্রনাট্য রচনায়। আর এবার জানা গেল, আবারও তিনি একসঙ্গে কাজ করতে যাচ্ছেন সোনাক্ষী সিনহার সঙ্গে।

পিংকভিলার প্রতিবেদন অনুযায়ী, রিমা কাগতি এরই মধ্যে দাহাড় ২-এর চিত্রনাট্য লক করেছেন। সিরিজটি বর্তমানে রয়েছে প্রি-প্রোডাকশনের পর্যায়ে। ডিসেম্বর ২০২৫-এ শুটিং শুরু হওয়ার কথা। সূত্র জানিয়েছে, সোনাক্ষী সিনহা আবারও ফিরবেন এসআই অঞ্জলি ভাটির ভূমিকায়। অন্যদিকে, অন্যান্য চরিত্রের জন্য চলছে কাস্টিং। আগের মতো এবারের মৌসুমেও একজন শক্তিশালী অভিনেতাকে নেওয়া হবে খলনায়ক চরিত্রে।

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘দাহাড়’ ওয়েব সিরিজের মাধ্যমে সোনাক্ষী সিনহার ওয়েব দুনিয়ায় অভিষেক ঘটে। সেখানে তার বিপরীতে খলনায়কের চরিত্রে ছিলেন বিজয় ভার্মা। মুক্তির পর সিরিজটি দর্শক ও সমালোচক উভয়ের কাছ থেকেই ব্যাপক প্রশংসা পায় এবং বছরের অন্যতম আলোচিত ওয়েব সিরিজে পরিণত হয়। সিজনের শেষে ইঙ্গিত দেওয়া হয়েছিল নতুন অধ্যায়ের, যা এবার বাস্তব রূপ পাচ্ছে।

রিমা কাগতি বলিউডে বরাবরই শক্তিশালী চিত্রনাট্যকার ও নির্মাতা হিসেবে পরিচিত। তার হাতে লেখা জনপ্রিয় ছবির মধ্যে রয়েছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ও ‘দিল ধড়কনে দো’। দীর্ঘ ফরম্যাটের ওয়েব ‘শো মেড ইন হেভেন’ এবং ‘দাহাড়’-এর মতো প্রজেক্টও এসেছে তার লেখায়।

২০২৫ সালে মুক্তি পাওয়া ‘সুপারবয়েজ অব মালেগাঁও’ সমালোচকদের কাছ থেকে বছরের সেরা প্রশংসা কুড়িয়েছে। আর এবার ‘দাহাড় ২’-এর মাধ্যমে তিনি আবারও ফিরছেন।

দাহাড় ২-এর শুটিং শেষ হলে এটি মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে। সিরিজটি সামাজিক প্রেক্ষাপটে নির্মিত একটি টপিক্যাল থ্রিলার হিসেবে হাজির হবে দর্শকের সামনে, যেখানে আবারও দেখা যাবে দৃঢ়চেতা পুলিশ অফিসার অঞ্জলি ভাটিকে—অভিনয়ে সোনাক্ষী সিনহা।

সিরিজটি নিয়ে বেশ আশাবাদী সোনাক্ষী। ভারতীয় গণমাধ্যমে তিনি বলেন, ‘‘পুলিশ অফিসার ‘অঞ্জলি ভাটি’ চরিত্রে আবারও অভিনয় করতে যাচ্ছি। বিষয়টি আনন্দের। এ ছাড়া রিমা কাগতির গল্পের ভক্ত আমি। সবকিছু মিলিয়ে আবারও দারুণ একটি কাজ হতে যাচ্ছে বলে আমি আশাবাদী।’’

সোনাক্ষীকে সব শেষ অভিনয় করতে দেখা গিয়েছে সঞ্জয়লীলা বানসালির ‘হীরামন্ডি’ সিরিজে। এতে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেন। বিগবাজেটের এ সিরিজটি দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

১১

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১২

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১৩

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৪

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৫

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৬

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

১৭

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

১৮

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৯

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

২০
X