স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নেপালের বিপক্ষে খেলবেন না হামজা

হামজা চৌধুরী। ‍ছবি : সংগৃহীত
হামজা চৌধুরী। ‍ছবি : সংগৃহীত

আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে স্বাগতিকদের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। নেপাল দল ঘোষণা করেছে। কিন্তু বাংলাদেশ এখনো চূড়ান্ত দল ঘোষণা করতে পারেনি। সবার আগে অনুশীলন শুরু করলেও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল ফুটবল ক্যাম্প। সোমবার কিংসের ফুটবলাররা যোগ দিয়েছেন। তবে হামজা চৌধুরীকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে জানা গেল, নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ খেলা হচ্ছে না হামজার।

গত জুনে ভুটানের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচে খেলেছিলেন হামজা। এরপর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ছিলেন তিনি। নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ বলে কানাডাপ্রবাসী শমিত সোম খেলবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন। বাফুফে আশায় ছিল হামজাকে হিমালয়ের দেশে নিতে। কিন্তু শেষ পর্যন্ত সেটিও আলোর মুখ দেখেনি।

সোমবার অনুশীলনের মাঝে হ্যাভিয়ের ক্যাবরেরাকে হামজা প্রসঙ্গে জিজ্ঞেস করলে তিনি বল ঠেলে দেন ম্যানেজমেন্টের দিকে। যদিও তার বক্তব্যে অনেকটাই ধারণা পাওয়া গিয়েছিল, আসন্ন দুই ম্যাচের জন্য হামজাকে পাচ্ছে না বাংলাদেশ।

উল্লেখ্য, দুটি প্রীতি ম্যাচ খেলার জন্য বাংলাদেশ দল ৩ সেপ্টেম্বর কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X