তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৯:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

শান্তি খুঁজে পেলেন সোনাক্ষী

সোনাক্ষী সিনহা। ছবি : সংগৃহীত
সোনাক্ষী সিনহা। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবার আবুধাবির বিখ্যাত শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ঘুরতে গেলেন । সেখানে তার সঙ্গে ছিলেন স্বামী জাহির ইকবাল। ইনস্টাগ্রামে মসজিদ পরিদর্শনের কয়েকটি ছবি শেয়ারও করেন এই নায়িকা। ছবিগুলোতে দেখা যায়—সাদা পোশাকে মাথায় ওড়না দেওয়া সোনাক্ষী দাঁড়িয়ে আছেন বিশাল মসজিদের অপার সৌন্দর্যের সামনে। তার চোখে-মুখে প্রশান্তির আভা।

ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে এই তিনি লিখেছেন, “আবুধাবিতেই পেলাম কিছুটা ‘সুকুন’।’’

এই পোস্ট প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে প্রশংসার ঢেউ। ভক্তরা বলছেন, ধর্ম বা পরিচয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আধ্যাত্মিক স্থানের প্রতি সম্মান দেখানো। ছবির নিচে এক ভক্ত লিখেছেন, ‘সোনাক্ষীর জন্য এটা স্বাভাবিক; কিন্তু দীপিকার জন্য নয়? দুজনেই একই মসজিদে গেছেন, দুজনকেই দারুণ লাগছে। মানুষকে ট্রল করা বন্ধ করি, সবাইকে শান্তিতে বাঁচতে দিই।’

প্রসঙ্গত, কিছুদিন আগে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আবুধাবি ট্যুরিজমের প্রচারণায় হিজাব পরায় সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েন। সে তুলনায় সোনাক্ষীর ছবি ও আচরণকে প্রশংসা করছে নেটিজেনরা।

সোনাক্ষী ও জায়েদ ইকবালের সম্পর্ক শুরু থেকেই আলোচনায়। তাদের আন্তঃধর্মীয় বিয়ে নিয়েও চর্চা কম হয়নি। তবে এই অভিনেত্রী সবসময়ই বলে এসেছেন, ‘ধর্ম কখনো আমাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়নি। আমরা একে অপরের পরিবার ও প্রথাকে সম্মান করি। আমাদের সম্পর্কের শক্তি নিহিত আছে সেই পারস্পরিক শ্রদ্ধাতেই।’

সোনাক্ষী আর জাহির বলিউডের সুখী দম্পতিদের অন্যতম, তা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় চোখ রাখলেই বোঝা যায়। এই জুটির নানা রঙিন ও ভালোবাসা মাখা ছবি ছড়িয়ে আছে তাদের ইনস্টার পাতায়।

গত বছর ২৩ জুন হিন্দু ও মুসলিম রীতি অনুযায়ী বিয়ে করেছিলেন সোনাক্ষী-জাহির। এরপর তারা আইনমতে বিবাহ সম্পন্ন করেছিলেন। বিয়ের পর অভিনয় থেকে কিছুটা দূরে আছেন সোনাক্ষী।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X