তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৮:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

কনার ‘নয়নের আলো’

কনা I ছবি: সংগৃহিত
কনা I ছবি: সংগৃহিত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। গান নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তিনি। একের পর এক নতুন গান ও স্টেজ পারফরম্যান্স নিয়েও দেশ-বিদেশে ঘুরে বেড়াচ্ছেন তিনি।

সম্প্রতি কনা নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন, যার শিরোনাম ‘নয়নের আলো’। গানটি একটি নাটকে ব্যবহৃত হবে। এরই মধ্যে রেকর্ডিংয়ের কাজও শেষ হয়েছে। গানটির কথা লিখেছেন সালমা সুলতানা, সুর করেছেন শফিক তুহিন আর সংগীতায়োজন করেছেন সালমান জায়েম। কনার সঙ্গে দ্বৈতভাবে গানটিতে কণ্ঠ দিয়েছেন শফিক তুহিন।

গানটি নিয়ে কনা বলেন, “ঠিক কত বছর পর শফিক তুহিন ভাইয়ের সুরে গান গাইলাম মনে নেই। তবে বহু বছর পর আবারও তার সুরে গান করতে পেরে দারুণ লাগছে। তিনি সবসময়ই অসাধারণ সুর করেন। সম্প্রতি রুনা লায়লা ম্যাডামও তার সুরে একটি গান করেছেন, সেটিও আমার খুব ভালো লেগেছিল। ‘নয়নের আলো’ গানটির কথাও যেমন সুন্দর, সুরটিও তেমনি মধুর। গানটি গেয়ে সত্যিই ভীষণ ভালো লেগেছে—আশা করি শ্রোতারাও পছন্দ করবেন।” আগামী ৭ নভেম্বর গাজীপুরে একটি স্টেজ শোতে পারফর্ম করবেন কনা।

চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্ব সুন্দরী’ সিনেমার গান গেয়ে কনা জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। মাত্র চার বছর বয়সে গানের সঙ্গে তার পরিচয় ঘটে, আর পাঁচ বছর বয়সে প্রথম গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে অর্জন করেন দ্বিতীয় স্থান।

২০০০ সালে সংগীতজীবন শুরু করা কনার প্রথম একক অ্যালবাম ‘জ্যামিতিক ভালোবাসা’ প্রকাশিত হয় ২০০৬ সালে। এরপর থেকে টানা দুই দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলা সংগীতজগতে ধারাবাহিকভাবে শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে আসছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১০

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১১

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১২

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৩

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৫

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৬

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৭

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৮

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৯

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

২০
X