বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৯:০০ এএম
অনলাইন সংস্করণ

ফারিণের ‘মেঘছায়া’

ফারিণ খান I ছবি: সংগৃহীত
ফারিণ খান I ছবি: সংগৃহীত

অভিনেত্রী ফারিণ খান। তার অভিনীত বেশকিছু নাটক এরই মধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। সে ধারাবাহিকতায় শুক্রবার ইউটিউবে প্রকাশ হয়েছে তার অভিনীত নতুন নাটক ‘মেঘছায়া’। নাটকটি রচনা করেছেন মামুনুর রশিদ তানিম এবং নির্মাণ করেছেন অপু শর্মা।

নাটকটি প্রসঙ্গে ফারিণ খান বলেন, ‘মেঘছায়া একটি হৃদয়স্পর্শী মানবিক গল্প, যেখানে প্রেম, ত্যাগ আর সম্পর্কের জটিল টানাপোড়েনের মধ্যে দিয়ে উঠে আসে জীবনের বাস্তব চিত্র। অতীতের ছায়া বর্তমানকে আচ্ছন্ন করে যখন ভালোবাসা, অপরাধবোধ ও ক্ষমার সীমানা মিলেমিশে যায়, ঠিক তখনই গল্পটি নেয় অপ্রত্যাশিত মোড়ে। গল্পটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি আসলে এ ধরনের ভিন্ন ঘরানার গল্পেই অভিনয় করতে চাই।

নিজেকে মনের মতো করে উপস্থাপন করা যায়। এতে আমার সঙ্গে অভিনয় করেছেন সোহেল মণ্ডল। ভালো অভিনয় করেন তিনি। চরিত্রের ভেতরে সহজেই ডুবে যেতে পারেন। এর আগেও তার সঙ্গে অভিনয় করেছি।

সবমিলিয়ে মেঘছায়া খুব চমৎকার একটি নাটক হয়েছে।’ নাটকটিতে ফারিণ খান ছাড়া আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাহিদা বৃষ্টি, শওকত হোসেন মামুন, মাহমুদ আলমসহ আরও অনেকে।

ফারিণ খান অভিনীত সাম্প্রতিক সময়ের উল্লেখযোগ্য নাটক হচ্ছে ‘আজান’, ‘ফায়ার ফাইটার’, ‘রূপবান’, ‘মুহূর্ত’, ‘অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ’, ‘আবদার’, ‘মনের মাঝে তুমি’, ‘বন্ধুত্ব নাকি ভালোবাসা’, ‘অবশেষে তুমি আমি’, ‘সুইচ’, ‘আহারে জীবন’ ইত্যাদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X