তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১০:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

দ্বিতীয়বার কানাডা সফরে আর্টসেল

আর্টসেল I ছবি: সংগৃহীত
আর্টসেল I ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল দ্বিতীয়বারের মতো এ বছর কানাডা সফরে যাচ্ছে। দেশটির ১২টি শহরে কনসার্টের ঘোষণা দিয়েছে ব্যান্ডটি। যার প্রচারণা এরই মধ্যে শুরু হয়ে গেছে। এমএনসি এন্টারটেইনমেন্টের আয়োজনে লিংকন, সাজুরা এ বছর কনসার্ট করবে টরন্টো, ভ্যানকুভার, এডমন্টন, ক্যালগেরি, সাস্কাচুয়ান, রেজিনা, হ্যালিফ্যাক্স, অটোয়া, মন্ট্রিয়েল, উইনিপেগ ও উন্ডসর শহরে।

এর আগেও দলটি কানাডার একাধিক শহরে কনসার্ট করেছে। তাই নিজেদের প্রিয় এই শহরে নতুন করে আবারও স্টেজ শো করতে মুখিয়ে আছে গোটা ব্যান্ড। ব্যান্ডের পক্ষ থেকে ভোকালিস্ট লিংকন ডি কস্তা বলেন, ‘আমার পৃথিবীর বিভিন্ন দেশে এরই মধ্যে অসংখ্য কনসার্ট করেছি। সব জায়গাতেই প্রবাসী বাংলাদেশিদের থেকে অসম্ভব ভালোবাসা পেয়েছি। সেই জায়গা থেকে কানাডা ভিন্ন। তবে এখানে আমরা প্রবাসী বাংলাদেশি ছাড়াও কানাডার স্থানীয় নাগরিকদের থেকে ভালোবাসা পেয়েছি, যা বরাবরই আমাদের আনন্দের মাত্রা বাড়িয়ে দেয়। তাই এই দেশিটিতে কনসার্টের সুযোগ আসলে আমরা আন্দিত হই। সেই ধারাবাহিকতায় কানাডায় আমাদের দ্বিতীয় সফর নিয়ে গোটা ব্যান্ড উচ্ছ্বাসিত।’ এর আগে কানাডা ট্যুরে প্রবাসীদের পাশাপাশি কানাডিয়ানদের থেকেও ভালোবাসা পেয়েছিল আর্টসেল। ২০২৪ সালের সেই কনসার্টের অনেক টিকিট অগ্রিম অনলাইনে বিক্রি হয়ে নতুন রেকর্ড করে দলটি। তাই এবারও আশা করছে একইরকম ভালোবাসা বজায় থাকবে।

বর্তমানে আর্টসেলের লাইনআপে আছেন—জর্জ লিংকন ডি কস্তা (ভোকাল ও গিটার), কাজী ফায়সাল আহমেদ (গিটার), ইকবাল আসিফ জুয়েল (গিটার), সায়েফ আল নাজি সেজান (বেজ গিটার) ও কাজী আশেকিন সাজু (ড্রামস)।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X