তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

কেয়া পায়েলের চারশ

কেয়া পায়েল I ছবি : সংগৃহীত
কেয়া পায়েল I ছবি : সংগৃহীত

ছোট পর্দার বড় তারকা অভিনেত্রী কেয়া পায়েল। বছরজুড়েই অভিনয়ে ব্যস্ত থাকেন তিনি। আছে ব্যবসায়িক পরিচয়ও। এর মধ্যে এই অভিনেত্রী তার ক্যারিয়ারে চারশ নাটকের মাইলফলক স্পর্শ করে ফেলেছেন, যা তনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীদের জানিয়েছেন।

চারশ নাটকের মাইলফলক স্পর্শ করার কারণে এরই মধ্যে কেয়া দর্শকের ভালোবাসায় ভাসছেন। অনেকের কাছ থেকে পাচ্ছেন উপহারও। তার একটি ছবি শেয়ার করে কেয়া ফেসবুকে লিখেছেন, ‘আমার করা প্রায় ৪০০ নাটক এর মধ্যে ১০২টিই ১০ মিলিয়ন ভিউ হয়ে গেছে!’ এরপর ভালোবাসার একটি ইমোজি তার অনুসারীদের অনুরোধ করে আরও লেখেন, ‘বাকি ৩০০টি দেখে ১০ মিলিয়ন ভিউ বানিয়ে দিয়েন।’ তারপর বাকি নাটকগুলোর লিংক দিয়ে দেন এই অভিনেত্রী।

নাটকে অভিনয়ের মধ্যে দিয়ে ক্যারিয়ার শুরু করা কেয়া অভিনয় করেছেন সিনেমাতেও। ২০১৮ সালে ‘ইন্দুবালা’ সিনেমায় অভিনয় করলেও নাটকেই থিতু হয়েছেন তিনি। দীর্ঘ এ পথচলায় কেয়া চারশর বেশি নাটকে অভিনয় করেছেন। তার মধ্যে একশর বেশি নাটক ইউটিউবে ১ কোটির বেশি ভিউ হয়েছে। বর্তমানে তার হাতে নতুন আরও কয়েকটি নাটকের শিডিউল রয়েছে, এ ছাড়া সামনে ঈদের ব্যস্ততাও শুরু হয়েছে তার।

তার জনপ্রিয় নাটকের তালিকায় রয়েছে, ‘একটাই আমার তুমি’, ‘জিরো’, ‘গুড্ডি’, ‘আননোন লাভার’, ‘ফ্লাইং কিস’, ‘সেদিন বৃষ্টি হবে’, ‘মেঘ কেটে যাওয়া রোদ’, ‘হৃদ মাঝারে’, ‘স্যার এর বিয়ে’, ‘ক্রাইম পার্টনার’, ‘সরি বিন্দু’ ইত্যাদি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X