তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০২:৩৭ এএম
আপডেট : ২৪ মে ২০২৪, ০৯:৩৩ পিএম
প্রিন্ট সংস্করণ

নীতি ভাঙবেন কীর্তি

দক্ষিণের তারকা অভিনেত্রী কীর্তি সুরেশ। ছবি : সংগৃহীত
দক্ষিণের তারকা অভিনেত্রী কীর্তি সুরেশ। ছবি : সংগৃহীত

বছরখানেক আগেই খবর প্রকাশ হয়, বলিউডে অভিষেকের অপেক্ষায় দক্ষিণের তারকা অভিনেত্রী কীর্তি সুরেশ। সিনেমার নাম ঠিক করা হয় বেবি জন। এটি পরিচালনা করছেন তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় নির্মাতা কালিস। এর প্রধান চরিত্রে কীর্তির সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানকে। এর মধ্যেই প্রকাশ পেল নতুন খবর। রুপালি পর্দায় প্রথমবারের মতো অভিনেতার সঙ্গে অন স্ক্রিন লিপ কিস করতে দেখা যাবে কীর্তিকে। খবর : পিঙ্কভিলা

এ সিনেমার মাধ্যমেই বলিউডে নাম লেখাতে যাচ্ছেন কীর্তি। এর আগে তিনি তেলেগু ‘রঙ দে’, ‘পেঙ্গুইন’ ও ‘দাসারা’-এর মতো জনপ্রিয় হিট সিনেমা উপহার দিয়েছেন। অ্যাকশন, থ্রিলার, রোমান্টিক ও ড্রামা সব ধাঁচের গল্পেই অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে তার। তবে কখনো অন স্ক্রিন কোনো অভিনেতার সঙ্গে লিপ কিস করতে দেখা যায়নি তাকে। এবার প্রথমবারের মতো ‘বেবি জন’ সিনেমায় সেই নীতি ভাঙতে দেখা যাবে তাকে। এর কারণ হিসেবে গণমাধ্যমটিতে ব্যাখ্যা করা হয়, বলিউড অনেক বড় ইন্ডাস্ট্রি। এখানে গল্পের কারণে অনেক ধরনের চরিত্রেই অভিনয় করতে হবে। সেই জায়গা থেকেই কীর্তিকে প্রথমবারের মতো এমন দৃশ্যে দেখা যাবে।

এদিকে এর আগে কীর্তি বেশকিছু সিনেমা থেকে নিজের নাম প্রত্যাহার করেন এই চুম্বনের দৃশ্যের জন্য। আপত্তি জানান এমন গল্পে অভিনয় না করারও। তবে এবার তিনি বিষয়টি স্বাভাবিকভাবেই নিয়েছেন।

কীর্তি সুরেশ ও বরুণ ধাওয়ান ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জ্যাকি শ্রফ, ওয়ামিকা গাব্বি, সানায়া মালহোত্রা, রাজপাল যাদব ও জাফর সাদিককে। সিনেমাটি এ বছরই বড় পর্দায় মুক্তির কথা রয়েছে। কীর্তি সুরেশ ২০১৮ সালে অভিনেত্রী সাবিত্রীর জীবনী নিয়ে ‘মহানটী’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X