তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০২:৩৭ এএম
আপডেট : ২৪ মে ২০২৪, ১১:২৯ এএম
প্রিন্ট সংস্করণ

প্রথম সিনেমায় মৌ

প্রথম সিনেমায় মৌ

অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ। ২৫ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। নিয়মিত দেখা গেছে ছোট পর্দায়। এবার প্রথমবারের মতো তাকে দেখা যাবে বড় পর্দায়। সিনেমার নাম ‘সংবাদ’। এটি নির্মাণ করবেন সোহেল আরমান। সিনেমাটির ঘোষণা এরই মধ্যে হয়ে গেছে। এর প্রধান দুই চরিত্রে দেখা যাবে অভিনেতা ইরফান সাজ্জাদ ও সোহেল মণ্ডলকে। আর মৌকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। সিনেমায় নিজের অভিষেক নিয়ে তাহমিনা সুলতানা মৌ বলেন, ‘অভিনয় জীবনের দীর্ঘদিনের পথ চলায় এবারই প্রথম সিনেমায় অভিনয় করছি। এর আগেও আমার সিনেমায় কাজের সুযোগ আসে। গল্প পছন্দ না হওয়ায় অভিনয় করা হয়নি। এবারের গল্পটি যখন আসে, আমি আর না করিনি। সঙ্গে সঙ্গেই হ্যাঁ বলে দিই। আর কিছুদিন পরই শুরু হবে সিনেমার শুটিং। এখন চরিত্র অনুযায়ী নিজেকে তৈরি করছি। আশা করছি অপেক্ষায় থাকা দর্শকদের মুগ্ধ করতে পারব।’ ‘সংবাদ’ সিনেমায় তাহমিনা সুলতানা মৌ, ইরফান সাজ্জাদ, সোহেল মণ্ডল ছাড়া আরও অভিনয় করেছেন আইশা খান, কাজী খুরশীদুজ্জামান উৎপল, সালাউদ্দিন লাভলু, সাজ্জাদ হোসেন দোদুল ও আজম খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১০

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১১

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১২

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৪

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৫

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৬

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৭

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৮

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৯

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

২০
X