বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
হোসনে আরা বিউটি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৪ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সন্ধ্যাটা বড় ফাঁকা ফাঁকা লাগে

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বাড়িটা পড়ো বাড়ির মতো খাঁ খাঁ করছে,

গাভীটা নতুন মালিকের গন্ধ শুকে

পায়না পুরানোর ঘ্রাণ।

বিড়াল টা মায়ের মাথার কাছে শুয়ে

এখন আর আরাম পায় না, নেই তো সে

ওকে আগলে রাখার।

কেউ কোথাও নেই, শূন্যতার দশমিক

চারপাশে কেবল বিন্দু হয়ে আছে।

###

আমাদের টান টান উত্তেজনা আর নেই

কে ওঠে কার আগে শীতের সকালে,

রস মুড়ি না হয় মায়ের বানানো রস চিতই

উঠেই পড়ি না হলে খেয়ে নেবে সকলে।

রস আর ,পিঠাতে আজ ধরেছে মরিচা

এত পিঠা রসিক বাবা আমার

নেই তার রস চিতই এর আহ্লাদে

সব নেই করে কেন চলে গেলে?

আজ সব নেই, নেই কিছুতে কোন সাধ।

###

তোমার চশমাটা তুলে রেখেছি

চশমার ফ্রেমে বাঁধানো তোমার মুখটা,

বুকের ভেতর ঝুলিয়ে রেখেছি

যত ঝড় আসে আসুক উড়তে দেবো না এই সুখটা।

###

চোখ বুজলে ঢেঁকি পড়ার তালে তালে

তোমার পদধ্বনি শুনি,

ডালের বড়ি কুটে যাচ্ছ সমস্ত রাত,

আবার রাতময় জায়নামাজ এর বুকে

সুদীর্ঘ মোনাজাত,

কি হিম্মত ছিলো তোমার!

মনের জোরে জিতে গেছো মা

তুমি হারনি, হারতে পার না

তোমার বিশ্বাস ছিল তোমার মালিক

তোমাকে বিজয় দিবেন।

###

সন্ধ্যেটা বড় ফাঁকা ফাঁকা লাগে মা।

তোমাকে ছাড়া, বিষন্ন বাতাস আছড়ে পড়ে

বাড়িময়, এত আয়োজন তোমাকে ছাড়া।

সবাই বাড়ি, চাঁদেরহাট বসেছে মায়ের ঘরে

মাকে ঘিরে, হাসিমুখে মা বাউরি বাতাসে

জীবন বিবর্তনের ইতিহাসে

তছবি হাতে জিকির করে।

###

অনর্গল কথা বলতে পারা

মা আমার, নিঃশব্দে চলে গেলেন।

জীবনের শেষ দেখাটা আর দেখা হল না,

কানে কানে বলা হল না

মা আল্লাহ তোমাকে ভালবাসবেন-

কারণ তুমি তো মানুষ কে ভালবাসতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X