বাসস
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

২২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব থেকে প্রায় ২২ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কাউন্সিল কমিটির (এসিসিজিপি) চলতি বছরের ১৬তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রায় ৭০৮ দশমিক ৫৫ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ার মাধ্যমে মেসার্স ভিটল এশিয়া পিটিই লিমিটেড, সিঙ্গাপুর স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি সংগ্রহ করবে (ভ্যাট এবং ট্যাক্সসহ)। প্রতি একক এলএনজির দাম পড়বে ১৫ দশমিক ২ মার্কিন ডলার।

এ ছাড়াও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ২০২৫ সালের জন্য আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডিএনওসি) থেকে প্রায় ৫ হাজার ২০৮ দশমিক ৩৭ কোটি টাকায় ৬ লাখ টন মুরবান গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেল সংগ্রহ করবে।

অন্য একটি প্রস্তাবের প্রেক্ষিতে বিপিসি ২০২৫ সালের জন্য প্রায় ৬ হাজার ২৫ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে সৌদি আরবিয়ান অয়েল কোম্পানি (সৌদি আরামকো) থেকে ৭ লাখ টন অ্যারাবিয়ান লাইট ক্রুড (এএলসি) গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেল সংগ্রহ করবে।

এছাড়াও, অন্য একটি প্রস্তাবের প্রেক্ষিতে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে প্রায় ১০হাজার ৭১০ কোটি ১৬ লাখ টাকার পরিশোধিত জ্বালানি তেল সংগ্রহ করবে।

প্যাকেজ ‘এ’-তে সিঙ্গাপুরের ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড, প্যাকেজ ‘বি’, ‘সি’ ও ‘ই’-তে সিঙ্গাপুরের ভাইটাল এশিয়া পিটিই লিমিটেড এবং প্যাকেজ ‘ডি’-তে দুবাইয়ের ওকিউ ট্রেডিং লিমিটেড সরবরাহ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১০

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১১

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১২

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৩

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৪

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৫

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৬

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৯

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X