বাসস
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

মসুর ডাল। ছবি : সংগৃহীত
মসুর ডাল। ছবি : সংগৃহীত

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১ কোটি ৪৮ লাখ লিটার ভোজ্য তেল এবং ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার ।

বুধবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ (এসিসিজিপি) কমিটির ১৬তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সালেহউদ্দিন আহমেদ বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র পরিচালিত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতির (ওটিএম) আওতায় নাবিল নাবা ফুডস লিমিটেড থেকে ৯৫ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহ করবে। প্রতি কেজি মসুর ডালের দাম হবে ৯৫ টাকা ৯৭ পয়সা।

বাণিজ্য মন্ত্রণালয়ের অন্য এক প্রস্তাব অনুযায়ী, টিসিবি চলতি অর্থবছরের জন্য স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) অধীনে ৫৩ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড থেকে ৩৮ লাখ ১০ হাজার লিটার পরিশোধিত লুজ সয়াবিন তেল সংগ্রহ করবে। যার প্রতি লিটার তেলের দাম হবে ১৪০ টাকা।

এছাড়াও, টিসিবি চলতি অর্থবছরের জন্য স্থানীয়ভাবে ডিপিএম পদ্ধতির অধীনে ১৪৩ কোটি টাকায় এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের কাছ থেকে ১ কোটি ১০ লাখ লিটার পরিশোধিত লুজ পাম অলিন সংগ্রহ করবে। যার প্রতি লিটার তেলের দাম হবে ১৩০ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি রাজনীতি নয়, শিল্প সৃষ্টি করতে এসেছি : সিডনি সুইনি

ধানের শীষে ভোট দিয়ে কায়কোবাদকে নির্বাচিত করার আহ্বান

১২ ফেব্রুয়ারি দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে : মিন্টু

আরও ৬ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি

মেয়ের বিয়ে সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ

বন্ধ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, মিটিং-মিছিলে সিএমপির কড়া নিষেধ

বড় পর্দায় আসতে চলেছে নাগিন

প্রেসিডেন্ট সুলতান মাহমুদ চৌধুরী মারা গেছেন

কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যা

সততা ও নিরপেক্ষতায় কোনো আপস নয় : ইসি সানাউল্লাহ

১০

সাবেক ছাত্রলীগ নেতা আজিমুল হত্যার রহস্য উদ্‌ঘাটন

১১

শাকিবের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি নেই : অপু বিশ্বাস

১২

যমজ সন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপাসনা

১৩

একটা দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা ফখরুল 

১৪

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৫

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৬

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

১৭

রংপুরে যাচ্ছেন আসিফ-হাসনাত 

১৮

বিকাশ-নগদে লেনদেনে কড়াকড়ির সিদ্ধান্ত

১৯

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

২০
X