কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১২:১৮ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

পোশাক নিয়ে দেওয়া নির্দেশনাটি প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ব্যাংক

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

গভর্নরের নির্দেশে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পোশাক সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকে কর্মরত সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অফিস সময়ে পেশাদার ও মার্জিত পোশাক পরিধানের পরামর্শ প্রদানের বিষয়টি বিভাগীয় সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়নি এবং এ সংক্রান্ত কোনো সার্কুলারও জারি করা হয়নি।

এতে বলা হয়, তবে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিদেশে অবস্থানরত গভর্নরের দৃষ্টিগোচর হলে তিনি তাতে অসন্তোষ প্রকাশ করেন। তার নির্দেশে তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, ২১ জুলাই বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ থেকে একটি অফিস আদেশ জারি করা হয়, যেখানে কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত ড্রেস কোডের নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, এখন থেকে বাংলাদেশ ব্যাংকের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের অফিসে ফরমাল পোশাক পরিধান করতে হবে।

ওই আদেশে নারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারণ করা হয় শাড়ি, সালোয়ার-কামিজ, ওড়না ও অন্যান্য পেশাদার ও শালীন পোশাক। স্পষ্টভাবে উল্লেখ করা হয়, শর্ট স্লিভ ও ছোট দৈর্ঘ্যের পোশাক এবং লেগিংস পরিধান করা যাবে না। পুরুষদের ক্ষেত্রে নির্দেশনা ছিল, ফরমাল শার্ট, প্যান্ট ও জুতা পরে অফিসে আসতে হবে। ওই আদেশে জিন্স বা গ্যাবার্ডিন প্যান্ট নিষিদ্ধ করা হয়।

ওই অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না তা তদারকির জন্য প্রতিটি বিভাগে একজন করে কর্মকর্তা মনোনীত করতে হবে। পাশাপাশি কেউ এই নির্দেশনার ব্যত্যয় ঘটিয়ে অনুপযুক্ত পোশাকে অফিসে উপস্থিত হলে, তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনার নির্দেশনাও দেওয়া হয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X