কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

শুল্ক হ্রাস বড় কূটনৈতিক অর্জন, প্রয়োজন সুসংহত বাণিজ্য কৌশল

এম হেলাল আহমেদ জনি। ছবি : সংগৃহীত
এম হেলাল আহমেদ জনি। ছবি : সংগৃহীত

চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ ফেলো ও অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি কালবেলাকে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর পাল্টা শুল্ক ৩৫ থেকে ২০ শতাংশে নামিয়ে আনা নিঃসন্দেহে একটি তাৎক্ষণিক স্বস্তির বার্তা। কিন্তু বিষয়টি শুধু হার কমার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একইসঙ্গে এক ধরনের সতর্ক সংকেতও, যা আমাদের রপ্তানি কাঠামোর ওপর নির্ভরশীলতা, বৈচিত্র্যহীনতা এবং দুর্বল বাণিজ্য কূটনীতির বাস্তবতা সামনে নিয়ে এসেছে।’

হেলাল আহমেদ বলেন, ‘এই শুল্ক হ্রাস বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক হলেও এটি আসলে একটি কৌশলগত দরকষাকষির ফল। আমরা সয়াবিন, তুলা, এমনকি বড় আকারের কৃষিপণ্য আমদানির প্রতিশ্রুতি দিয়ে এক ধরনের ভারসাম্য তৈরি করেছি। কিন্তু এই ভারসাম্য রপ্তানিমুখী শিল্পের জন্য কতটা টেকসই হবে, তা এখনো পরিষ্কার নয়।’

তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত বাংলাদেশের বাজারপ্রবণতা কিছুটা সহনশীল করলেও, এটা যদি আমাদের রপ্তানির একমুখিতা না ভাঙে এবং কাঠামোগত দুর্বলতা কাটিয়ে উঠতে না পারে, তাহলে এই সুবিধা দীর্ঘস্থায়ী হবে না। বিশ্ববাজারে প্রতিনিয়তই প্রতিযোগিতা বাড়ছে, আর আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলো যেমন- ভারত, ভিয়েতনাম- তারা মার্কিন প্রশাসনের সঙ্গে আরও কৌশলী চুক্তি করতে পারে। তখন বাংলাদেশ আবার ঝুঁকির মধ্যে পড়তে পারে। এজন্য যুক্তরাষ্ট্রের বাজারে অবস্থান শক্ত করার পাশাপাশি দেশটির সঙ্গে রপ্তানিনির্ভরতা কমিয়ে নতুন বাজার সৃষ্টির দিকে গুরুত্বারোপ করা উচিত।

হেলাল আহমেদ বলেন, ‘আমাদের অর্থনৈতিক কূটনীতি এখনো প্রতিক্রিয়াশীল। রপ্তানির যে ঝুঁকিপূর্ণ নির্ভরতা যুক্তরাষ্ট্রের ওপর, তা যদি আমরা নতুন বাজারে প্রবেশ ও পণ্য বৈচিত্র্যের মাধ্যমে মোকাবিলা না করি, তবে ভবিষ্যতে এ ধরনের শুল্ক বাড়ানো আবারও চাপে ফেলবে। রপ্তানির পাশাপাশি আমদানি নীতি, পণ্য গুণমান, অবকাঠামো ও নীতিগত স্বচ্ছতা- এই সবকিছুকে সমন্বিতভাবে ঢেলে সাজাতে হবে। কারণ কেবল শুল্ক কমলে বা কয়েকটি চুক্তি হলেই স্থায়ী সমাধান আসবে না। এই মুহূর্তে আমাদের প্রয়োজন একটি দীর্ঘমেয়াদি রপ্তানি কৌশল, যেখানে রাজনৈতিক সদিচ্ছা, প্রাতিষ্ঠানিক দক্ষতা এবং বৈচিত্র্যময় বাণিজ্য সংযোগ- এ তিনটি স্তম্ভ একসঙ্গে কাজ করবে। তা না হলে আজকের স্বস্তি কালকের ঝুঁকিতে রূপ নিতে পারে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১০

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১১

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১২

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৩

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠন নিয়ে বিস্ফোরক তনয় শাস্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৫

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

১৬

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

১৭

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

১৮

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

২০
X