কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৫:০১ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বাজারে আসছে নতুন টাকার নোট, আসল-নকল চিনবেন কীভাবে

নতুন ১০০ টাকার নোট। ছবি : সংগৃহীত
নতুন ১০০ টাকার নোট। ছবি : সংগৃহীত

নতুন নকশার ১০০ টাকার নোট বাজারে আসছে মঙ্গলবার (১২ আগস্ট)। নোটটিতে ১০টি বিশেষ নিরাপত্তা বৈশিষ্ট্য যোগ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। যা জানা থাকলে আসল-নকল সহজেই বোঝা যাবে।

বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক নুরুন্নাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নোটটি ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশা ও সিরিজের অংশ।

এই সিরিজে আসছে আরও পাঁচ ধরনের নোট, ৫০০, ২০০, ১০, ৫ ও ২ টাকা। এর আগে বাজারে এসেছে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, নোটের সামনের অংশের ডান দিকের কোনায় মুদ্রিত ‘১০০’ লেখাটি রঙ পরিবর্তনশীল—নাড়াচাড়া করলে এটি সোনালি থেকে সবুজে বদলে যাবে। বাম পাশে আছে লাল ও উজ্জ্বল রুপালি রঙের নিরাপত্তা সুতা, যা নাড়াচাড়া করলে লাল থেকে সবুজ রঙ পাল্টাবে।

নোটটিতে রয়েছে, ৩টি ছোট বৃত্ত, যা হাতের স্পর্শে অসমতল অনুভূত হবে। গভর্নরের স্বাক্ষরের ডানপাশে আছে অদৃশ্য ‘১০০’ লেখা—শুধু আলোর বিপরীতে ধরলেই চোখে পড়বে।

আরও পড়ুন : প্রায় এক বছর ডলার বিক্রি না করার কারণ জানালেন গভর্নর

দৃশ্যপটেও এসেছে বদল। নতুন ১০০ টাকার নোটের সামনের অংশে বামপাশে রয়েছে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের ছবি, মাঝখানে পাতা ও কলিসহ প্রস্ফুটিত শাপলা, আর পেছনে সুন্দরবনের মনোমুগ্ধকর দৃশ্য। জলছাপে যুক্ত হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, যা নোটে বাড়তি সৌন্দর্যের সঙ্গে দিয়েছে নিরাপত্তার নিশ্চয়তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১০

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১১

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১২

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৩

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৪

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৫

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৬

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৭

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

১৮

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

১৯

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

২০
X