কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

৩ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা শুরু 

তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন করেন ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদ। ছবি : কালবেলা
তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন করেন ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদ। ছবি : কালবেলা

ঢাকার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ৩২টি স্টল নিয়ে তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা শুরু হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদ ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। বস্ত্র ও পাঠ মন্ত্রনালয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এ আয়োজন করে। আগামী বৃহস্পতিবার এ মেলা শেষ হবে।

উদ্বোধন শেষে তানভীর আহমেদ বলেন, সরকারি উদ্যোগে এককভাবে পাটজাত পণ্যের মেলা এটি। এখানে ৩২টা স্টল আছে। দেশের বিভিন্ন জায়গা থেকে যারা উদ্যোক্তা, পণ্য প্রস্তুত করেন তারা এসেছেন। আমরা চাচ্ছি, ক্রমান্বয়ে পলিথিন এবং ক্ষতিকারক যে প্ল্যাস্টিক পণ্য আছে সেগুলোর পরিবর্তে পাটজাত পণ্যকে পরিবেশবান্ধব এই বিষয়গুলিতে উৎসাহিত করার জন্য, সেই দৃষ্টিকোণ থেকে এ মেলার আয়োজন।

তিনি আরও বলেন ,কোর্ট-কাচারি খুবই জনবহুল এলাকা। সব সময় অনেক মানুষের সমাগম। এ কারণে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মেলার আয়োজন করেছি। সবাইকে নিয়ে মেলায় ঘোরার আহ্বান জানান তিনি। এই মেলায় সাড়া পেলে এ ধরনের উদ্যোগ গ্রহণে সামনে আরও উৎসাহিত করবে। পাটজাত, পরিবেশবান্ধব পণ্যের বিস্তার ঘটাতে এ মেলার মূল উদ্দেশ্য বলে জানান জেলা প্রশাসক।

উদ্বোধন অনুষ্ঠানে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার সুমি, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিক সাহা এবং জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) তত্ত্বাবধান ও সম্প্রসারণ নির্বাহী মো. মোজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X