কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

২১ দিনে ২৪ হাজার ৭১৮ কোটি টাকা পাঠালেন প্রবাসীরা

মার্কিন ডলার। প্রতীকী ছবি
মার্কিন ডলার। প্রতীকী ছবি

চলতি মাসের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২০৩ কোটি ১০ লাখ বা ২ দশমিক ০৩ বিলিয়ন মার্কিন ডলার। সে হিসেবে চলতি মাসের এ কয়দিনে রেমিট্যান্স এসেছে প্রায় ২৪ হাজার ৭১৮ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা। (প্রতি ডলার ১২১ দশমিক ৭১ টাকা)।

সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২০৩ কোটি ১০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৬৩ কোটি ৪০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে ২৪ দশমিক ৩০ শতাংশ।

এছাড়া গত ২১ সেপ্টেম্বর একদিনে প্রবাসীরা দেশে ১২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে ৬৯৩ কোটি ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২০ দশমিক ১০ শতাংশ।

এর আগে, বিদায়ী মাস আগস্টে ২৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। আর জুলাইয়ে দেশে এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। তবে ওই মাসে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এসব ব্যাংকের মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি খাতে কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক, বিদেশি ব্যাংকের মধ্যে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

এর আগে, ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে দেশে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে, যা সেই বছরের রেকর্ড পরিমাণ ছিল। পুরো অর্থবছরজুড়ে (২০২৪-২৫) প্রবাসী আয় হয়েছে ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬.৮ শতাংশ বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১০

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১১

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১২

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১৩

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৪

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৫

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৬

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৭

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

১৮

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

১৯

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

২০
X