চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপি ও হিন্দু নেতাদের মতবিনিময়

চট্টগ্রামে এবারও শান্তিপূর্ণ হবে দুর্গোৎসব

চট্টগ্রাম নগরীতে বিএনপি ও নগর পূজা উদযাপন পরিষদের মতবিনিময়। ছবি : কালবেলা
চট্টগ্রাম নগরীতে বিএনপি ও নগর পূজা উদযাপন পরিষদের মতবিনিময়। ছবি : কালবেলা

বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকবে। ৫ আগস্টের পরও আমাদের নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে সনাতনী ভাইবোনদের পাশে ছিল। গত বছরের মতো এ বছরও পূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কাজির দেউড়ি জিয়া যাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত নগর বিএনপি ও নগর পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভায় এসব কথা বলেন মাহবুবের রহমান শামীম।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতনদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পূজা উপলক্ষে ইউনিয়ন, ওয়ার্ড, থানা, জেলা ও মহানগর পর্যায়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। তারা স্থানীয় পূজা উদযাপন পরিষদের সঙ্গে সমন্বয় করে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে কাজ করবে।

তিনি সতর্ক করে বলেন, সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে। পতিত সরকার এবং যারা নির্বাচন চায় না, তারা দুর্গাপূজাকে নিয়ে ষড়যন্ত্র করছে। কোনোভাবেই সাম্প্রদায়িক অপশক্তিকে সুযোগ দেওয়া হবে না। বিএনপি জাতীয়তাবাদী এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।

সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, চট্টগ্রাম সাম্প্রদায়িক সম্প্রীতির নগর। আমাদের পরিবার এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সুসম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। পূজা ও ঈদ আমরা মিলেমিশে উদযাপন করেছি। বিএনপি সব সময় হিন্দু ভাইদের পাশে ছিল, আছে এবং থাকবে।

সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, নগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিখিল কুমার নাথসহ অন্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১০

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১১

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১২

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৩

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৪

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৫

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৬

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৭

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৮

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১৯

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

২০
X