চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক ভূমিমন্ত্রীর এজেন্টদের চাঞ্চল্যকর স্বীকারোক্তি

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ছবি : সংগৃহীত
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ছবি : সংগৃহীত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুই এজেন্ট—উৎপল পাল ও মো. আব্দুল আজিজ দোষ স্বীকার করেছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালতে তারা ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

উৎপল পাল আরামিট পিএলসির এজিএম হলেও, দেশ-বিদেশে জাবেদের সম্পদ অর্জন ও অর্থ পাচারের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে দায়িত্ব পালন করেছেন। আব্দুল আজিজ সম্পত্তি ক্রয়-বিক্রয় ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। গত ২০ সেপ্টেম্বর রাতে কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে জাবেদের গাড়িচালকের প্রতিবেশী ওসমানের বাড়ি থেকে ২৩ বস্তা নথি উদ্ধার করা হয়। উৎপল পালের কাছ থেকে জব্দ করা দুটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফরেনসিক পরীক্ষার জন্য আদালতের অনুমতির অপেক্ষায় রয়েছে।

মামলা ২৪ জুলাই দায়ের করা হয়। তদন্তে জানা গেছে, জাবেদ নিজ ব্যবসা প্রতিষ্ঠান আরামিট গ্রুপের কর্মচারীকে নামসর্বস্ব ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে ঋণ গ্রহণের জালিয়াতি করেন। পরে ঋণ বিভিন্ন নামে খোলা ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় এবং টাকা বিদেশে পাচার করা হয়।

দুদকের টিম ১৭ সেপ্টেম্বর আব্দুল আজিজ ও উৎপল পালকে নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে জানা যায়, উৎপল পাল বিদেশে জাবেদের পরিবারের অর্থ পাচারের প্রধান দায়িত্বে ছিলেন, আর আব্দুল আজিজ সম্পদ ক্রয়-বিক্রয় ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন।

রিমান্ডে পাওয়া তথ্যের ভিত্তিতে ২১ সেপ্টেম্বর ভোরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার সিকদার বাড়ি থেকে ২৩ বস্তা নথিপত্র জব্দ করা হয়। এগুলো বিদেশে থাকা সম্পদের দলিল ও ভাড়া আদায়ের নথি হিসেবে মামলার গুরুত্বপূর্ণ আলামত।

আদালত এরই মধ্যে জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে রেড নোটিশ জারি, ৩৪৩টি যুক্তরাজ্য, ২২৮টি সংযুক্ত আরব আমিরাত এবং ৯টি যুক্তরাষ্ট্রের স্থাবর সম্পদ জব্দ এবং দেশের বাইরে থাকা ব্যাংক হিসাব, শেয়ার ও জমি জব্দের নির্দেশ দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১০

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১১

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১২

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৩

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৪

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৫

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৬

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৭

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৮

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৯

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

২০
X