কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

হত্যা মামলায় রিমান্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জসিম

মো. জসিম উদ্দীন আহম্মেদ। ছবি : সংগৃহীত
মো. জসিম উদ্দীন আহম্মেদ। ছবি : সংগৃহীত

ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে আবদুল আহাদ (১৭) নামে এক শিক্ষার্থীকে হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা জেলার সাবেক সহসভাপতি মো. জসিম উদ্দীন আহম্মেদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে আসামিকে ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট একেএম মহিউদ্দিনের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার উপ-পরিদর্শক মো. আশরাফুল ইসলাম আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী ইসতিয়াক আহম্মেদ রিমান্ডের বিরোধিতা করে জামিন চান। শুনানি শেষে আদালত আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে সাভার থানাধীন ব্যাংক কলোনী এলাকা থেকে জসিম উদ্দীনকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, ৫ আগস্ট সাভারের মুক্তিরমোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনে যোগ দিয়েছিলেন আবদুল আহাদ। সন্ধ্যা ছয়টার দিকে ১-১০ নম্বর আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ হুকুম এবং প্ররোচনায় অন্য আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে ধাওয়া দিয়ে আন্দোলকারীদের মারধর ও গুলি করেন। আহাদের মাথার বিভিন্ন অংশে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আবদুল আহাদ (১৭) নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১২৬ জনের বিরুদ্ধে সাভার থানায় হত্যা মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা নজরুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১১

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১২

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৩

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৪

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৫

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৬

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৭

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৯

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

২০
X