কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

এডিপির আকার কমল ১৮ হাজার কোটি টাকা

শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বরাদ্দ কমেছে ১৮ হাজার কোটি টাকা। এবারও মন্ত্রণালয়ের বরাদ্দ পাওয়া অর্থ ব্যয় করতে না পারায় কাটছাঁট করতে হয়েছে সংশোধিত এডিপি। এডিপি কাটছাঁটের ফলে আরএডিপির আকার ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা দাঁড়িয়েছে। মূল এডিপির আকার ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ছিল।

মঙ্গলবার (১২ মার্চ) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপির অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম জানান, বরাদ্দ কাটছাঁট করা একটি চলমান প্রক্রিয়া। মন্ত্রণালয়গুলোর সক্ষমতা এবং অগ্রাধিকার পরিবর্তন হওয়ায় কাটছাঁট করতে হয়। এ সময় স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ কমানোর বিষয়ে মন্ত্রী বলেন, অর্থ ব্যয় করতে না পারায় বরাদ্দ কমানো হয়েছে এসব মন্ত্রণালয়ের।

মোট সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ ২৫ দশমিক ৮২ শতাংশ বরাদ্দ দেওয়া হচ্ছে। টাকার অঙ্কে যা দাঁড়ায় ৬৩ হাজার ২৬৩ কোটি ৩১ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ ১৫ দশমিক ৪৭ শতাংশ দেওয়া হয়েছে বিদ্যুৎ খাতে। যা টাকার অঙ্কে ৩৭ হাজার ৮৯৬ কোটি টাকা।

জানা গেছে, চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে নিজস্ব অর্থায়ন কমছে সাড়ে ৭ হাজার কোটি টাকা। ১ লাখ ৬৯ হাজার কোটি টাকা এডিপিতে নিজস্ব অর্থায়ন ছিল। যা কমে দাঁড়াচ্ছে ১ লাখ ৬১ হাজার ৫০০ কোটি টাকা। এ ছাড়া বিদেশি সহায়তা থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ কমছে। এতে সংশোধিত এডিপিতে বিদেশি সহায়তার পরিমাণ ৮৩ হাজার ৫০০ কোটি টাকা দাঁড়াবে।

পরিকল্পনা কমিশনের সচিব সত্যজিত কর্মকার জানান, প্রকল্পের গতি বাড়াতে প্রকল্প পরিচালকদের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে সভায় আলোচনা করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি করা হবে। প্রকল্প পরিচালকদের পুল তৈরি করা হবে। আর এ বছর শেষ হবে এমন ৩৩২টি প্রকল্প সময়ের মধ্যেই শেষ করতে সব মন্ত্রণালয়ের কাছে নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

১০

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১১

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১২

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

১৩

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

১৪

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১৫

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১৬

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৭

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৮

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৯

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

২০
X