কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দরের থার্ড টার্মিনালের ৯৮ শতাংশ কাজ সম্পন্ন : বেবিচক চেয়ারম্যান

থার্ড টার্মিনাল এলাকা পরিদর্শনে বেবিচক চেয়ারম্যান। ছবি : কালবেলা
থার্ড টার্মিনাল এলাকা পরিদর্শনে বেবিচক চেয়ারম্যান। ছবি : কালবেলা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের ৯৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

একইসঙ্গে বাকি কাজগুলোও দ্রুততম সময়ে শেষ করার সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২৪ আগস্ট) থার্ড টার্মিনাল এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় বেবিচক চেয়ারম্যান নতুন টার্মিনালের চেক ইন কাউন্টার, ইমিগ্রেশন, স্ক্যানার, বোর্ডিং ব্রিজ, অ্যারাইভাল, ডিপার্চার এবং এয়ারক্রাফ্ট পার্কিং অ্যাপ্রোন ও রোড নেটওয়ার্কসহ এ প্রকল্পের আওতায় নির্মিত অন্যান্য স্থাপনাগুলো পরিদর্শন করেন।

একই সঙ্গে টার্মিনালের কাজের অগ্রগতি, কাজের মান এবং সময়মতো কাজ সম্পন্ন করার বিষয়ে সম্পৃক্ত কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গেও আলোচনা করেন।

বেবিচক চেয়ারম্যান বলেন, ইতোমধ্যে ৯৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বৈশ্বিক যোগাযোগের গেটওয়ে হিসেবে এই টার্মিনালের বিশেষ গুরুত্ব রয়েছে। অবশিষ্ট কাজগুলোও দ্রুত সময়ের মধ্যে শেষ করার বিষয়ে সবাই আন্তরিক।

পরিদর্শনের সময় বেবিচক চেয়ারম্যানের সঙ্গে থার্ড টার্মিনালের কাজের সঙ্গে সম্পৃক্ত বিদেশি প্রতিনিধি, বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), প্রশাসন বিভাগের সদস্য, অর্থ বিভাগের সদস্য, ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স বিভাগের সদস্য, নিরাপত্তা বিভাগের সদস্য, প্রধান প্রকৌশলী, থার্ড টার্মিনালের প্রজেক্ট ডিরেক্টর, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকসহ বেবিচকের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

১০

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

১১

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

১২

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

১৩

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

১৪

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

১৫

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

১৬

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

১৭

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

১৮

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

১৯

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

২০
X