কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:১৮ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার

শেখ মো. সাজ্জাত আলী। ছবি : সংগৃহীত
শেখ মো. সাজ্জাত আলী। ছবি : সংগৃহীত

জুলাই-আগস্টে সৃষ্ট ঘটনার জন্য রাজধানীবাসীর কাছে ক্ষমা চেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি ও ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকাবাসীর কাছে আমি জুলাই-আগস্টের সৃষ্ট ঘটনার জন্য ক্ষমাপ্রার্থী। আমি আশ্বস্ত করছি, সহকর্মীদের সঙ্গে নিয়ে ভবিষ্যতে ঢাকাবাসীর সেবা করে যাব।

বিগত দিনগুলোতে হেলমেটবাহিনীর সঙ্গে মিলে পুলিশ হামলা করেছে, সেই যুগের অবসান ঘটেছে বলে জানান সাজ্জাত আলী।

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস ও ২৫ ডিসেম্বর বড়দিন ও নববর্ষকে ঘিরে বিভিন্ন জায়গায় মানুষের জমায়েত হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আশা করি বাধাবিপত্তি ছাড়াই নগরবাসী এই তিনটি দিন উদযাপন করবে। আমাদের পক্ষ থেকে নিরাপত্তার কোনো ঘাটতি নেই।

ক্রাইম রিপোর্টাররা পুলিশ কর্তৃক হামলার শিকার হয়েছেন, এমন অভিযোগ থাকলে জানাতে বলেছেন সাজ্জাত আলী। তিনি বলেন, অভিযোগ পেলে আমি অবশ্যই তদন্ত করব। পুলিশকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে। তারা কেন হামলা করবে।

তিনি আরও বলেন, ডিএমপি ও ক্র্যাবের পারস্পরিক সহায়তা ছাড়া কেউ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে না। তাই আমরা ক্র্যাবের সহায়তা চাই।

এ সময় ব্যক্তিগত খাত থেকে ৩০ হাজার টাকা ক্র্যাব সদস্যদের সন্তানের বৃত্তির জন্য দেন ডিএমপি কমিশনার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১০

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১১

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১২

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১৩

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

১৪

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

১৫

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১৭

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১৮

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১৯

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

২০
X