কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ভয়ংকর আইসসহ মাদক কারবারি গ্রেপ্তার 

মাদক কারবারি মো. মনিরুল ইসলাম। ছবি : সংগৃহীত
মাদক কারবারি মো. মনিরুল ইসলাম। ছবি : সংগৃহীত

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৬০০ গ্রাম আইসসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ)।

গ্রেপ্তারকৃতের নাম- মো. মনিরুল ইসলাম (৩৬)। তিনি রাজধানীর ডেমরা এলাকার বাওয়ানীবাদ জুট মিলস স্টাফ কোয়ার্টার মসজিদের ইমাম।

বুধবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে আইসসহ তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ ইউসুফ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জানতে পারে আইসের একটি চালান কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকায় প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে লালবাগ সার্কেলের পরিদর্শকের নেতৃত্বে একটি টিম গঠন করে গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে আইসসহ মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

মনিরুল ইতোপূর্বে একাধিক ইয়াবা ও আইসের চালান সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করত। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক (অপারেশন্স ও গোয়েন্দা) তানভীর মমতাজ, অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) মুহাম্মদ বদরুদ্দীন, অতিরিক্ত পরিচালক (ঢাকা) এ কে এম শওকাত ইসলামসহ অধিদপ্তরের অন্য কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১০

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৩

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৪

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৫

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৬

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৭

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৮

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৯

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

২০
X