কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বনশ্রী-আফতাবনগর প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি বাবলু পন্ডিত, সম্পাদক জহির

মো. মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত ও জহুরুল ইসলাম। ছবি : সংগৃহীত
মো. মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত ও জহুরুল ইসলাম। ছবি : সংগৃহীত

রাজধানীর বনশ্রী আফতাবনগর প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি হয়েছেন মো. মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর দক্ষিণ বনশ্রী আমাজন রেস্টুরেন্টে সন্ধ্যা ৭টায় ১৩ সদস্যবিশিষ্ট ২ বছর মেয়াদি এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

জহুরুল ইসলামের পরিচালনায় এক জরুরি সভায় সবার সম্মতিক্রমে কণ্ঠভোটের মাধ্যমে সভাপতি হিসেবে মো. মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত ও সাধারণ সম্পাদক হিসেবে জহুরুল ইসলামকে মনোনীত করা হয়।

পরবর্তীতে একই মাধ্যমে সিনিয়র সহসভাপতি মো. আবুল হাসিম, সহসভাপতি মো. মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান খান, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম রাসেল, দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ, কোষাধ্যক্ষ মো. কবির হোসেন, প্রচার সম্পাদক এসএম ওয়ালিদুজ্জামান শুভ, মহিলা বিষয়ক সম্পাদিকা সোনিয়া হক, এক নম্বর সদস্য মাহমুদুল আলম খান, দুই নাম্বার সদস্য রাকিব হোসেনকে মনোনীত করা হয়।

এর আগে নবনির্বাচিত সভাপতি মো. মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইকবাল খান জাহিদ।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মনিরুজ্জামান। এ সময় বনশ্রী আফতাবনগরের বাসিন্দাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X