কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুর সাংবাদিক সমিতির ঢাকা’র নবনির্বাচিত কমিটির অভিষেক

অভিষেক অনুষ্ঠান। ছবি : কালবেলা
অভিষেক অনুষ্ঠান। ছবি : কালবেলা

শরীয়তপুর সাংবাদিক সমিতির ঢাকা’র (২০২৫-২৬) নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে অভিষেক অনুষ্ঠিত হয়। বিদায় কমিটি নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন। গত ১০ জানুয়ারি সমিতির ভোট অনুষ্ঠিত হয়।

শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বলেন, সাংবাদিক হলো জাতির বিবেক। তারা যত ভুলভ্রান্তি তুলে ধরবে তত ভুল ঘুচিয়ে সঠিকভাবে কাজ করা যাবে। আমরা সবাই শরীয়তপুর একটা ছায়ার নিচে আছি। এ জেলার জনসংখ্যার ভিত্তিতে উন্নয়ন করার দরকার। তাই শরীয়তপুরের উন্নয়নের জন্য আমাদেরই উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন জেলা উন্নয়ন হলেও শরীয়তপুরে হলো না কেন? আগে যারা শরীয়তপুরের দায়িত্বে ছিলেন তারা উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন। শরীয়তপুর জেলার বিভিন্ন উন্নয়নের জন্য সরকার যে বাজেট দিয়েছিল সে বাজেটের টাকা কোথায় গেল? এ অনিয়মের বিষয়ে সাংবাদিকদের সোচ্চার হতে হবে। সাংবাদিক ও রাজনীতিবিদ মিলে নতুন একটি শরীয়তপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করে শরীয়তপুর সাংবাদিক সমিতির ঢাকা’র পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিএম ইউসুফ আলী বলেন, মানুষের কল্যাণে সাংবাদিকদের সর্বদা সজাগ থাকতে হবে। যে যেখানে থাকুক জন্মস্থানকে এগিয়ে নেওয়া সবার দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল্লাহ মামুনের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহামান্য রাষ্ট্রপতির সাবেক প্রেস সচিব আব্দুল আওয়াল হাওলাদার, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মনিরুল ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মহিউদ্দিন আহমেদ জিন্টু, শরীয়তপুর সাংবাদিক সমিতির ঢাকা’র প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, কমিশনার কাঞ্চন কুমার দে, রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব এইচ এম সাগর, শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার নব নির্বাচিত সভাপতি হাবিবুর রহমান পলাশসহ সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X