কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

গুলিস্তান বাস কাউন্টারে যাত্রীদের বেধড়ক পিটুনির অভিযোগ

ভুক্তভোগী ব্যক্তি। ছবি : সংগৃহীত
ভুক্তভোগী ব্যক্তি। ছবি : সংগৃহীত

ঈদুল আজহার ছুটিতে ঘরমুখো মানুষের ভিড়কে পুঁজি করে পরিবহন মালিকেরা অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি সময়মতো বাস না ছাড়ায় যাত্রীরা পড়ছেন চরম ভোগান্তিতে। আর সেই ক্ষোভ প্রকাশ করায় এবার ঘটেছে চরম অপ্রীতিকর ও ন্যক্কারজনক এক ঘটনা।

রাজধানীর গুলিস্তানে অবস্থিত গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টারে বুধবার (৪ জুন) রাত ৮টার একটি নির্ধারিত এসি বাস যথাসময়ে না আসায় সাধারণ যাত্রীদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী, দীর্ঘ সময় অপেক্ষার পর রাত সাড়ে ৯টায়ও গাড়ি না আসায় যাত্রীরা কাউন্টারের কর্মীদের কাছে গাড়ি না আসার কারণ জানতে চাইলে তারা অশোভন আচরণ করে এবং এসি বাসের পরিবর্তে নন-এসি বাসে যেতে বলায় যাত্রীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।

ঢাকা কলেজের ছাত্র মো. ইমন হোসেন জানান, আমি আমার ফুপু ও দাদিকে বাসে তুলে দিতে এসেছিলাম। বাস না আসায় তাদের কাছে গাড়ির অবস্থান জানতে চাইলে প্রথমে তারা দায়িত্ব এড়ায়, পরে ম্যানেজারের সঙ্গে কথা বলার সুযোগ দিলে সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে কাউন্টার কর্মীরা লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়। আমি সহ আরও কয়েকজন মারাত্মকভাবে আহত হই।

ইমন আরও জানান, ঘটনার পরপরই তিনি ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান এবং বংশাল থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন।

এ ঘটনায় জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে। ঈদযাত্রার মতো স্পর্শকাতর সময়ে বাস কোম্পানিগুলোর এমন দায়িত্বহীন আচরণ এবং সহিংসতা প্রশ্ন তুলছে দেশের পরিবহন খাতের নৈতিকতা ও শৃঙ্খলার ওপর।

ঘটনাস্থলে থাকা রাসেদুল ইসলাম বলেন, যাত্রীদের ওপর এ ধরনের হামলা শুধু অনাকাঙ্ক্ষিতই নয়, বরং ফৌজদারি অপরাধ। দোষীদের দ্রুত বিচার ও শাস্তি না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়বে।

উপস্থিত থাকা অন্যান্য যাত্রীরা বলেন, ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের সময় পরিবহন খাতে কঠোর নজরদারি ও জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাই হবে জনস্বার্থে সবচেয়ে জরুরি পদক্ষেপ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X