কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৮ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মুগদায় ছেলের ঘুষিতে মায়ের মৃত্যু

মুগদা থানা। পুরোনো ছবি
মুগদা থানা। পুরোনো ছবি

টাকা চেয়ে না পেয়ে ছেলের কিল ঘুষিতে মৃত্যু হয়েছে এক মায়ের। বুধবার ভোরে মুগদার দক্ষিণ মান্ডায় এ ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহত নারীর নাম মমতাজ বেগম (৫০)। এই ঘটনায় ওই নারীর ছেলে সোহানকে (১৪) আটক করেছে পুলিশ।

মুগদা থানার ওসি আব্দুল মজিদ কালবেলাকে বলেন, ওই নারীর তিন ছেলে। দুই ছেলে বিয়ের পর আলাদা থাকেন। কিশোর ছেলে সোহান এবং স্বামীকে নিয়ে থাকতেন ওই নারী। কয়েকদিন আগে সোহান তার বন্ধু আরাফাতের সাইকেল নষ্ট করে ফেলে। পরে সেটি ঠিক করার জন্য গ্যারেজে দেয়। গ্যারেজের বিল হয় সাড়ে ৩ হাজার টাকা। পরে ওই টাকার জন্য সোহান আজকে সকালে তার মাকে চাপ দেয়। কিন্তু মমতাজ বেগম টাকা না দিলে সোহান তার মাকে কিল ঘুষি মারটে থাকে এবং গলায় চাপ দিয়ে ধরে। এরপর প্রাণ হারান তিনি। সকালে আমরা খবর পেয়ে দক্ষিণ মান্ডার ১৩১০ মহিলা মেম্বারের গলিতে যাই। সেখানে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখি। পরে আমরা তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠাই।

তিনি বলেন, আমরা ঘটনার সঙ্গে জড়িত ওই নারীর ছোট ছেলে সোহানকে আটক করেছি। বর্তমানে সোহান আমাদের হেফাজতে রয়েছে।

মমতাজ বেগমের বড় ছেলে সোহাগ বলেন, আমার বাবা জলিল হাওলাদার সিকিউরিটি গার্ডের চাকরি করেন। তিনি মঙ্গলবার মাগরিবের আজানের পর ডিউটিতে চলে যান। বুধবার সকাল ৮টার দিকে ডিউটি শেষ করে বাসায় এসে দেখেন মা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। পরে বাসার মালিক ও আশপাশের লোকজন আসে। খবর পেয়ে পুলিশ এসে আমার বাবা ও ভাইকে জিজ্ঞাসাবাদ করে। আমার ছোট ভাই সোহান বর্তমানে পুলিশ হেফাজতে আছে। পুলিশ আমাদের জানিয়েছে, সোহান টাকার জন্য মাকে হত্যা করেছে। আমাদের এখনো বিশ্বাস হচ্ছে না আমার ভাই এই কাজ করতে পারে। আমাদের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার সলোদী গ্রামে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের দুর্দান্ত প্রত্যাবর্তন, শুরুতেই ১-১ গোল

পবিত্র আশুরা আজ

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল’

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

আজকের নামাজের সময়সূচি

১০

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

১১

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

১২

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

১৩

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

১৪

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

১৫

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

১৬

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

১৭

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

১৮

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

১৯

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

২০
X