কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজ মাদ্রাসাছাত্র হামদুল্লাহ রাইয়ানের সন্ধান চায় পরিবার

নিখোঁজ মাদ্রাসাছাত্র হামদুল্লাহ রাইয়ান। ছবি : সংগৃহীত
নিখোঁজ মাদ্রাসাছাত্র হামদুল্লাহ রাইয়ান। ছবি : সংগৃহীত

প্রায় দুই সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন রাজধানীর মগবাজারের দিলুরোড মাদ্রাসার মিশকাত জামাতের মেধাবী ছাত্র হামদুল্লাহ রাইয়ান (১৯) । গত ২০ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছে পরিবার। এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি তারা। এ ঘটনায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন রাইয়ানের পরিবার ও শুভাকাঙ্ক্ষিরা।

হামদুল্লাহ রাইয়ানের বাবা মুফতি মোহাম্মাদুল্লাহ সাদেকি বলেন, আমার ছেলে দিলুরোড মাদ্রাসার মেধাবী ছাত্র হামদুল্লাহ রাইয়ান। ২০২২ সাল থেকে কিছুটা মানসিক অসুস্থতায় ভুগছে। গত ২০ সেপ্টেম্বর আনুমানিক দুপুর ১২টার দিকে নিখোঁজ হয় সে। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে তার কোনো সন্ধান পাইনি। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ জিডি করেছি।

পরিবার জানায়, নিখোঁজ হওয়ার সময় রাইয়ানের কাছে কোনো মোবাইল ফোন বা ট্র্যাকিং ডিভাইস ছিল না, ফলে অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। রাইয়ানের সংক্ষিপ্ত বিবরণ দিতে গিয়ে তার বাবা জানান, তার বয়স ১৯ বছর। উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। গায়ের রং উজ্জ্বল শ্যামলা। পরনে ছিল খয়েরি রঙের পাঞ্জাবি ও পায়জামা। সে দিলুরোড মাদ্রাসার মিশকাত জামাতে পড়াশোনা করত।

ছেলের সন্ধান পেতে দেশবাসীর সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন, রাইয়ানের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দেশবাসীর কাছে আন্তরিক সহযোগিতা কামনা করছি। পরিচিতজন, সহপাঠী ও সব শুভাকাঙ্ক্ষীর সামাজিক মাধ্যমে তথ্য শেয়ার করার পাশাপাশি খোঁজে সহায়তা করার অনুরোধও জানান তিনি।

যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান বা কোনো তথ্য পান, তবে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

মুফতি মোহাম্মাদুল্লাহ সাদেকি (বাবা) : +৮৮০১৯৩৭০৪০৪২৪

মুফতি শহিদুল্লাহ মাহবুবি (চাচা) : ০১৬২৩৭৮৬৪২৩।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১০

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১১

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১২

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৩

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৪

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৫

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৬

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১৭

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১৮

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৯

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

২০
X