বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতাকে ছিনতাই, ২২০ জনের বিরুদ্ধে মামলা

শিবগঞ্জ থানা। ইনসেটে রিজ্জাকুল ইসলাম রাজু। ছবি : সংগৃহীত
শিবগঞ্জ থানা। ইনসেটে রিজ্জাকুল ইসলাম রাজু। ছবি : সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এতে ২০ জনের নাম উল্লেখ করে ২০০ জনকে আসামি করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সকালে মামলাটি করেন এ ঘটনায় আক্রান্ত শিবগঞ্জ থানার এসআই আবদুল্লাহ আল মামুন।

এর আগে গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জে পৌরসভার এলাকার ভোলাখাঁর চক মহল্লায় এ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে রাজু নিজ গ্রামের বাড়িতে যান। খবর পেয়ে এসআই আল মামুন একজন কনস্টেবল সঙ্গে নিয়ে সাদা পোশাকে তাকে গ্রেপ্তার করতে যান। রাজুকে হাতকড়া পরানোর পর থানায় নেওয়ার সময় তার স্বজন ও সমর্থকরা পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে তারা রাজুকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যান। হামলায় দুই পুলিশ সদস্য আহত হন।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান কালবেলাকে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে। শিগগির রাজুসহ অন্য আসামিদের আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

১০

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

১১

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

১২

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৩

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

১৪

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১৫

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১৬

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৭

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৮

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৯

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

২০
X